শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ জিরামপুর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন হামলার শিকার কলেজ শিক্ষক আরিফুল ইসলাম আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামীর মৃত্যুদণ্ড তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত ১১কেজি গাঁজাসহ ৪জন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২হাজার ৮শত টাকার ইস্কাপ সিরাপ জব্দ হামলার শিকার শিক্ষক আরিফুলের মৃত্যুতে গন্ধমরুয়া গ্রামের বাড়িতে শোকের মাতম
লালমনিরহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালমনিরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি মেডিকেল ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৭ অক্টবার) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়স্থ বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে লালমনিরহাট জেলা যুবদলের আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও লালমনিরহাট পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম জুলহাস-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ। এ সময় লালমনিরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসান আলী, সহ-সভাপতি ও লালমনিরহাট পৌর যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান রাকু, লালমনিরহাট জেলা যুবদলের সহ-সম্পাদক ইঞ্জিঃ শাহাজাদ ফেরদৌস বাবু, লালমনিরহাট সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ফকরুল ইসলাম লাভলু, আদিতমারী উপজেলা যুবদলের আহবায়ক ইদ্রিস আলী, সদস্য সচিব হাসানুল বান্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

লালমনিরহাট জেলা যুবদলের সভাপতি আনিছুর রহমান আনিছ বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক না কেটে জনসাধারণের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ ফ্রি মেডিকেল ক্যাম্প এবং দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে।

 

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিএনপি’র অস্থায়ী কার্যালয় হামারবাড়ি হলরুমে এক দোয়া মাহফিল শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone