শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত
লালমনিরহাটে দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত

লালমনিরহাটে দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত

লালমনিরহাটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শারদীয় দূর্গোৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৯ অক্টোবর) রাতে লালমনিরহাটের সাপটানা রোড দেববাড়ী পূজা মন্দির এ দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র আয়োজনে এ মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি শ্রী হীরালাল রায়-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুবুর রহমান, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা ফেরদৌস, লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল মোঃ আব্দুস ছালাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়সহ দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র ভক্ত স্বজনমন্ডলী উপস্থিত ছিলেন।

 

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অন্যান্য অতিথিবৃন্দকে দেববাড়ী পূজা মন্দির (অমৃত সংঘ)র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট জেলায় ৪শত ৬১টি পূজা মণ্ডপে দূর্গোৎসব শুরু হয়েছে। নির্বিঘ্নে পূজার উৎসব করতে আইন শৃংখলা বাহিনীসহ সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone