শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফ সদস্যরা সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত স্কুলছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত ক্লিনিক পরিচালককে গ্রেফতার ১৫ বিজিবি’র অভিযানে ৭লক্ষ ৬০হাজার ৭শত ৭০টাকার ইস্কাপ সিরাপ ও গাঁজাসহ মোটর সাইকেল জব্দ
হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ!

হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিবকে কারণ দর্শানোর নোটিশ!

লালমনিরহাটে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান-কে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

 

গত বুধবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল লালমনিরহাট জেলা শাখার এই সিদ্ধান্ত মোতাবেক লালমনিরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি বিজয় স্বাক্ষরিত এক পত্রে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

 

কারণ দর্শানোর নোটিশ সূত্রে জানা গেছে, সদয় অবগতির জন্য জানানো যাইতেছে যে, আপনি হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদে আসীন আছেন। আপনি বিভিন্ন কর্মকাণ্ডের দ্বারা দলীয় শৃংখলা ভঙ্গ করেছেন। যা ইতিমধ্যে আমাদের নিকট প্রতীয়মান। এতে করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হইবে না, তা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হইয়া লিখিত ভাবে জবার দেয়ার জন্য বলা হইলো।

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুদা লিমন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম আনন্দ বলেন, ইতোমধ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

 

এ ব্যাপারে লালমনিরহাট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ ফজলে রাব্বি বিজয় বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপরিউক্ত ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone