শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সবুজের সমারোহে ভরে উঠেছে আগাম জাতের সবজি চাষ প্রাক্তন সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী স্যারকে সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম উপলক্ষে বিশাল র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সীমান্তে বাগ্‌বিতণ্ডা, স্থানীয়দের প্রতিবাদের মুখে চলে যান বিএসএফ সদস্যরা সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সাংবাদিক মোঃ মাসুদ রানা রাশেদ মোগলহাট বিএনপির সাধারণ সম্পাদকের রাজনৈতিক অবস্থান কে ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, ডিলারি লাইসেন্স কোনো চিরস্থায়ী বন্দোবস্ত নয়। সারের কৃত্রিম সংকট তৈরি করলে লাইসেন্স বাতিল করা হবে। লাইসেন্স যারা দিতে পারে তারা বাতিল করার ক্ষমতাও রাখে।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টায় লালমনিরহাটের জেলা পরিষদ অডিটোরিয়ামে লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে সার বিতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মনোনীতা দাস, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন লালমনিরহাট জেলা ইউনিটের সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিমসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, দেশে সারের কোনো সংকট নেই। সমস্যা বিতরণে। যারা কৃষক তাদের পাশাপাশি সাধারণ পাবলিক সার তুলে কৃত্রিম সংকট তৈরি করছে। এবং কিছু কৃষক সার মজুদ করার চেষ্টা করছে।

ডিলারদের উদ্দেশ্য করে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, দেশে পর্যাপ্ত সার মজুত থাকা সত্ত্বেও কিছু অসাধু ডিলার ও ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, মাঠ পর্যায়ে সারের দাম বৃদ্ধি ও সরবরাহ ব্যবস্থাপনায় কোনো ত্রুটি রয়েছে কিনা তা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন। বর্তমানে দেশে ইউরিয়া ও নন-ইউরিয়া সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। কৃষকদের যুক্তিসংগত চাহিদা অনুযায়ী প্রয়োজনে অতিরিক্ত সার সরবরাহ করা হবে। সারের নির্বিঘ্ন বিতরণ নিশ্চিত করতে সীমান্ত এলাকায় চোরাচালান রোধ এবং লাইসেন্সবিহীন সার ব্যবসা বন্ধে মাঠ পর্যায়ে নজরদারি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, কোনো কৃষি কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম ও দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধেও বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান মন্ত্রী।

সার ব্যবসায়ীদের উদ্দেশে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেন, প্রতি কেজি সারে কমিশন বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয় বিবেচনা করছে। সৎ ব্যবসায়ীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে অসৎ ব্যবসায়ী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সভায় কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ, ডিলার পর্যায়ে সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং কৃত্রিম ঘাটতি ও অতিরিক্ত দামে সার বিক্রি বন্ধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone