শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬
নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু

নিহত আরিফুলের পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু

সন্ত্রাসী হামলায় নিহত লালমনিরহাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ইন্সট্রাক্টর (রসায়ন) আরিফুল ইসলামের পরিবারের সাথে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। একই সঙ্গে আরিফুল হত্যার সুষ্ট বিচার সম্পন্ন করতে পুলিশকে তদন্ত কার্যক্রম দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন তিনি।

বুধবার (২৬ আগস্ট) বিকাল ৩টায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া (সিঙ্গিমারী) গ্রামের নিহত আরিফুলের কবর জিয়ারত ও দোয়া করেন মন্ত্রী আসাদুল হাবিব দুলু। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাঁদের সান্ত্বনা দেন। এ সময় নিহতের পরিবারের হাতে আর্থিক সহায়তা ও তুলে দেওয়া হয়।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, আরিফুল হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পুলিশ দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবে। এরপর আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হবে।

মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, নিহত আরিফুল দুটি অবুঝ সন্তান রেখে গেছেন। সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে সরকারের পক্ষ থেকে তার পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হকসহ উর্দ্ধতন কর্মকর্তা ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত ১ আগস্ট অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে প্রতিবাদ করায় শিক্ষক আরিফুল ইসলামের উপর হামলা হয়। হামলায় গুরত্বর আহত আরিফুল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২১ আগস্ট রাত ৮টায় মারা যান।

নিহত আরিফুল ইসলাম লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আবু বক্কর সিদ্দিক-এঁর ছেলে। আরিফুল হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone