শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা ও সাংগঠনিক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) লালমনিরহাটের কালেক্টরেট কলেজিয়েট স্কুলে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট সদরের আয়োজনে এ কর্মশালা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট সদরের সভাপতি নুর মোহাম্মদ মন্ডল-এঁর সভাপতিত্বে বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট সদরের সচিব মোঃ এরশাদুল হক-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি রংপুর বিভাগের সচিব মো. আসাদুজ্জামান সরকার, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সভাপতি এ. টি. এম রশীদুল আলম প্রামাণিক, বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার সচিব মোঃ সুলতান আহমেদ সোহেল। এ সময় বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি লালমনিরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone