শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন ও গার্ড অব অনার প্রদান সাকোয়ার মঞ্জিল বিএম কলেজের সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম শফি-এঁর ইন্তেকাল ১৬৪ ধারায় আদালতে বিধানের স্বীকারোক্তি ‘ক্ষোভ থেকে নন্দিনীকে হত্যা পর মরদেহ মাটি খুড়ে পুতে রাখেন বিধান’ প্রাচীর ভেঙ্গে বিল্ডিং নির্মাণ : ৬০লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়ে পুনরায় কারণ দর্শানো নোটিশ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পেলেন লালমনিরহাটের সোনালী দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু অপহরণ করে ধর্ষণের পর হত্যার অভিযোগ, ওসি প্রত্যাহার ডিসির গাড়ীও ভাংচুর, এনডিসিসহ আহত অর্ধশতাধিক ভূট্টাখেত থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুর মরদেহ উদ্ধার বিএডিসির সেচ কার্যক্রমে বদলে যাচ্ছে লালমনিরহাটের কৃষিচিত্র: এক ফসলি জমিতে এখন তিন ফসলের স্বপ্ন
ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি; মুছলেকা দিয়ে ছাড়া পেলো যুবক!

ছাত্রদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি; মুছলেকা দিয়ে ছাড়া পেলো যুবক!

লালমনিরহাটের কালীগঞ্জে সমাজসেবা কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তার পরিবারের কাছে নিজেকে ছাত্রদলের পরিচয় দিয়ে মামলার হুমকি দিয়ে চাঁদা দাবী করে সামসুল হক লিমন (২৪) নামে এক যুবক। লিমন কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকার রবিউল ইসলামের পুত্র।

 

ভুক্তভোগী যাকারিয়া হোসেন লেবু জানান, সম্প্রতি লিমন ছাত্রদলের পরিচয় দিয়ে আমাকে ফোন করে বলে যে আমার পরিবার সদস্যদের নামে দূর্নীতির অভিযোগ রয়েছে। তাকে ৫০হাজার টাকা না দিলে সে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আমাদের জড়িয়ে দিবে। পরে আমরা বিষয়টি বিএনপি অফিসে অবগত করি। পরে রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় নেতারা তাকে অফিসে ডেকে এনে জিজ্ঞসাবাদ করে। এ সময় অভিযুক্ত লিমন চাঁদা চাওয়ার বিষয়টি স্বীকার করলে তাকে প্রথম বারের মতো সতর্ক করে স্থানীয় ইউপি সদস্যের হাতে তুলে দেয়া হয়।

 

চাঁদা চাওয়ার বিষয় স্বীকার করে অভিযুক্ত লিমন জানান, আমাকে আওয়ামী লীগের শাসন আমলে স্থানীয় লোকজন হুমকি ধামকি দিয়েছিল, তার প্রতিশোধ নিতে আমি তাদের ভয় দেখিয়ে ৫০হাজার টাকা দাবি করেছিলাম। পরবর্তীতে আমি ওই পরিবারের কাছে মাফ চেয়েছি। তারা আমাকে কোন টাকা পয়সা দেয়নি।

 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা জানান, ছাত্রদলের পরিচয় দিয়ে লিমন নামে এক ছেলে চাঁদা দাবী করেছিল, বিষয়টি আমাদের নেতাকর্মীদের নজরে আসে। পরে ওই ছেলেকে সতর্ক করে দেয়া হয়েছে। তাকে স্থানীয় মেম্বারের হাতে তুলে দেয়া হয়েছে। লিমন ছাত্রদলের কোন কমিটিতে নেই, সে দলের নাম ভাঙ্গানোর চেষ্টা করেছে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone