শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন অনুষ্ঠিত

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন অনুষ্ঠিত

অসাম্প্রদায়িক মানবিক সমাজ বিনির্মাণ আমাদের অন্যতম লক্ষ্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সমসাময়িক প্রেক্ষিতে মতবিনিময় সভা ও নবাগত কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ মার্চ) বিকাল ৫টায় লালমনিরহাট জেলা শহরের গোশালা বাজারস্থ মরহুম বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন-এঁর বাস ভবনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এ মতবিনিময় সভা ও নবাগত কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মনছুর আলী সরকার-এঁর সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ-এঁর সঞ্চালনায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার প্রচার ও গণমাধ্যম সম্পাদক হেলাল হোসেন কবির, যুগ্ম সম্পাদক অ্যাড. ইকবাল হোসেন মামুন, সদস্য রিয়াজুর হক সরকার, ডাঃ আশিক ইকবাল মিলন, স্বপ্না জামান, অ্যাড. চিত্ত রঞ্জন রায় মন্টু, সুপেন্দ্র নাথ দত্ত প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি লালমনিরহাট জেলা শাখার সভাপতিঃ অ্যাড. ময়জুল ইসলাম ময়েজ। সহ-সভাপতিঃ মনসুর আলী সরকার, সুপেন্দ্র নাথ দত্ত, মোজাম্মেল হক, অ্যাড. চিত্ত রঞ্জন রায়, স্বপ্না জামান, শরওয়ার আলম। সাধারণ সম্পাদকঃ অ্যাড. ইকবাল হোসেন মামুন। যুগ্ম সম্পাদকঃ পি কে বিক্রম, মনির হোসেন। সাংগঠনিক সম্পাদকঃ হেলাল হোসেন কবির। সহ-সাংগঠনিক সম্পাদকঃ জামাল হোসেন, বিমল চন্দ্র রায়। অর্থ সম্পাদকঃ নিরঞ্জন। মহিলা বিষয়ক সম্পাদকঃ সুরভী সুলতানা জামান। তথ্য ও গবেষণা সম্পাদকঃ মাসুদ রানা রাশেদ। প্রচার ও গণমাধ্যম সম্পাদকঃ কল্লোল আহমেদ। আইন বিষয়ক সম্পাদকঃ অ্যাড. মাসুমা ইয়াসমিন। শিক্ষা ও পাঠদান সম্পাদকঃ রবিউল হক। সাংস্কৃতিক সম্পাদকঃ মাখন লাল দাস। দপ্তর সম্পাদকঃ রিয়াজুল হক সরকারকে নির্বাচিত করে ৭১সদস্য বিশিষ্ট লালমনিরহাট জেলা শাখার নবাগত কমিটির ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone