শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বৃক্ষ শূন্যতাই ডেকে আনতে পারে পরিবেশ বিপর্যয়; প্রত্যেকেই হোন বৃক্ষপ্রেমী দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

শব্দহীন কবিতার অবয়ব

:: জাকি ফারুকী :: এমন কি হতে পারে কবিতার সাদা পাতা
অপেক্ষায় থাকো,
মনে হবে শব্দেরা ভেসে উঠবে,
সময় হলে।
যেমন করে রেললাইনের ওপর দৃশ্যমান হয়
দুরাগত রেলগাড়ী।
জীবন ও বসন্তদিন যদি সমার্থক হয়
তাহলে সবুজ পাতার ক্লোরোফিল যে পোকা খেয়ে
নিজে সবুজ হয়, তাকে চেনা বড়ো দায়।
কবিতাটা তেমন করে মিশে আছে ধুসর কুয়াশার মেঘে।
মনে হয় হেঁটে আসি।
শক্তি নেই।
যতদুর হেঁটে যাবো, ততদুর ফিরে আসার শক্তি পাইনা
মনে হয় জগতসংসার ছোট হয়ে আসছে,
দীপক অনেক কিছু লিখতে চাই,
হয়না।
মনের পাতাটা সাদা,
সমস্ত পাতায় নিঃসঙ্গতা,
কোন কিছু দেখা যায় না।

মানুষের প্রত্যাশার মতো করে একটা দারুন কবিতা
যদি জেগে উঠতো, শব্দহীন আঁকাবুকির পাতায়?

টিনটনফলস্, নিউজার্সি।
১৯/২/২৪

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone