শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দৃষ্টিনন্দন বাবুই পাখির বাসা আজ বিলুপ্তির পথে অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত; স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভে মহাসড়ক অবরোধ তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত শিক্ষকদের তালাবদ্ধ করে রাখল ছাত্র-ছাত্রীরা, ইউএনওর হস্তক্ষেপে মুক্ত ‎তিস্তা নদীর পানি বিপদসীমার ১সেন্টিমিটার ওপরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার ওয়াপদা বাঁধের বেহাল দশা: চরম দুশ্চিন্তায় দিন পার করছেন ধরলা নদী পাড়ের মানুষ
মরহুম ডাঃ আবুল মহসিন প্রামাণিক-এঁর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

মরহুম ডাঃ আবুল মহসিন প্রামাণিক-এঁর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

Exif_JPEG_420

লালমনিরহাটে “কীর্তিমানের মৃত্যু নাই” প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ-এঁর প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ আবুল মহসিন প্রামাণিক-এঁর ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের হলরুমে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজ পরিবারের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম মাহবুবুল আলম মিঠু-এঁর সভাপতিত্বে লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহিনুল ইসলাম শাহীন-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রংপুর কারমাইকেল কলেজের অধ্যাপক (অবঃ) আমজাদ হোসাইন। বক্তব্য রাখেন লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা বেগম ইলা প্রমুখ। এ সময় সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলী, লালমনিরহাট আদর্শ ডিগ্রী কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone