শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
লালমনিরহাট সদর থানায় জীবাণুনাশক ট্যানেলের শুভ উদ্বোধন

লালমনিরহাট সদর থানায় জীবাণুনাশক ট্যানেলের শুভ উদ্বোধন

মোঃ মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট:

করোনা ভাইরাস প্রতিরোধে লালমনিরহাট পুলিশের উদ্যোগে লালমনিরহাট সদর থানার প্রধান ফটকেই জীবাণুনাশক ট্যানেল বসানো হয়েছে।

বুধবার ২৭ মে দুপুরে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বিপিএম, পিপিএম প্রধান অতিথি হিসেবে এর শুভ উদ্বোধন করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শফিকুল ইসলাম, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এরশাদুল আলম, পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার উদ্যোগে পর্যায়ক্রমে প্রতিটি থানার প্রধান ফটকে জীবাণুনাশক এ ট্যানেল স্থাপন করা হচ্ছে৷ এর আগে গত ২০ মে একই রকম আরেকটি জীবাণুনাশক ট্যানেল আদিতমারী থানায় বসানো হয়েছিল। এর এক সপ্তাহের ব্যাবধানে লালমনিরহাট সদর থানার গেটে আরেকটি জীবাণুনাশক ট্যানেল বসানো হলো।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone