শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
জ্বালানী তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

জ্বালানী তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ইসলামী আন্দোলনের বিক্ষোভ ও সমাবেশ

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সিদ্ধান্ত বাতিলের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টায় লালমনিরহাট জেলা শহরের রেলওয়ে স্টেশন থেকে মিশন মোড় পর্যন্ত এলাকায় মিছিল করে সংগঠনটি। মিছিলটি শহরে মিশন মোড় এলাকায় এসে সরকার বিরোধী
স্লোগান দিলে পুলিশ তাদের বাধা দিয়ে পুনঃরায় রেলওয়ে স্টেশনের দিকে ফিরে যেতে বলে। নেতাকর্মীরা পুলিশের সাথে বাক বিতণ্ডায় না জড়িয়ে পূর্বের রাস্তার পাশে দিয়ে চলে যায়। পরবর্তীতে রেলওয়ে স্টেশনের কাছেই তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

 

সমাবেশে বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ও জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির জন্য সরকারের সমালোচনা করেন এবং অবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। এছাড়া সরকারের নানা মুখী কর্মকাণ্ড নিয়ে বক্তব্য দেন।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইব্রাহীম খলীলের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোকছেদুল, ইসলামী আন্দোলন যুব শাখার সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমানসহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতারা। এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone