শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্বামীকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগে স্ত্রী পুলিশ হেফাজতে র‌্যাবের অভিযানে ১শত ৮১টি বোতল ফেনসিডিল জাতীয় মাদকদ্রব্য জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত

বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে ভারতের আগরতলা থেকে বৃহৎ কলেবরে প্রকাশিত আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ জুলাই) বিকেল ৪টায় ঢাকাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তী আন্তর্জাতিক উদযাপন পর্ষদের আয়োজনে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন-এঁর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন শুদ্ধতার কবি অসীম সাহা। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তফা জব্বার এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব (উপ-সচিব) কবি আসাদুল্লাহ, আন্তর্জাতিক স্মারকগ্রন্থ প্রকাশনা পর্ষদের যুগ্ম আহবায়ক কবি আসলাম সানী, শাহজালাল ফিরোজ, মেহেজাবিন রেজা চৌধুরী, সাদিন রেজা চৌধুরী, আন্তর্জাতিক স্মারকগ্রন্থ সম্পাদক ড. দেবব্রত দেব রায়, প্রধান সম্পাদক ড. মুজাহিদ রহমান, বিশিষ্ট সাংবাদিক অমিত ভৌমিক, বিশিষ্ট কবি বরুণ চক্রবর্তী, বিশিষ্ট আবৃত্তিশিল্পী সেলিম দুরানি বিশ্বাস। সম্মানিত অতিথি ছিলেন স্মারকগ্রন্থের কার্যকরী সম্পাদক ড. আশিস কুুমার বৈদ্য। উদ্বোধনী কবিতা পাঠ করেন কবি বাপ্পী রহমান। এ সময় ভারতের আগরতলা, কলকাতা, শিলিগুড়ি থেকে ড. দেবব্রত দেব রায়-এঁর নেতৃত্বে ৪৫জন কবি, সাহিত্যিক, সঙ্গীত তারকা, নাট্যকার, সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

 

বন্ধুপ্রতীম দুইদেশের সাহিত্য-সংস্কৃতিজনদের উপস্থিতিতে স্বরচিত কবিতাপাঠ, আবৃত্তি, সংগীত পরিবেশনের মাধ্যমে নান্দনিক এই অনুষ্ঠানটি বাংলাদেশ ও ভারতের মিলন উৎসবে পরিণত হয়।

 

পরে বাংলাদেশের লালমনিরহাটের বিশিষ্ট কবি ফেরদৌসী বেগম বিউটিকে মহান মুক্তিযুদ্ধের তীর্থভূমি আগরতলা, ত্রিপুরা থেকে প্রকাশিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীবর্ষ আন্তর্জাতিক স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানমালায় আপনার উজ্জ্বল উপস্থিতি আমাদেরকে প্রাণিত করেছে, আমরা কৃতজ্ঞ শুভেচ্ছা স্মারক সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone