শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল র‌্যাব-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৫৭.১কেজি গাঁজা জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ইরি-বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার বিরুদ্ধে লাইসেন্স বাণিজ্যের অভিযোগ অনুর্বর জমিতে তুলার চাষ; কৃষকের মুখে হাসি আগাম জাতের ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা; চাষিদের মুখে হাসির ঝিলিক ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা; গণধোলাইয়ের শিকার বখাটে যুবক
মহিমা রঞ্জন রায় চৌধুরী-প্রজাবৎসল, শিক্ষানুরাগী এবং সাহিত্য-সংস্কৃতিমনা জমিদার

মহিমা রঞ্জন রায় চৌধুরী-প্রজাবৎসল, শিক্ষানুরাগী এবং সাহিত্য-সংস্কৃতিমনা জমিদার

আলোর মনি ডটকম রিপোর্টার: কাকিনার জমিদার মহিমা রঞ্জন রায় চৌধুরী বগুড়া জেলার কাহালু উপজেলার লক্ষীপুর গ্রামে ১৮৫৩ খ্রীস্টাব্দের ৩ ফেব্রুয়ারী জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম ছিল রাম কমল মজুমদার এবং মায়ের নাম ছিল শান্তমনি। মহিমা রঞ্জনের আসল নাম ছিল রাধাগোবিন্দ। কাকিনার জমিদার শম্ভুচন্দ্র রায় চৌধুরী ১২৬৩ বঙ্গাব্দের ১৮ কার্তিক তাকে দত্তক গ্রহণ করে নাম রাখেন মহিমা রঞ্জন। ১৮৬৩ খ্রিস্টাব্দের ২২ ডিসেম্বর তিনি জমিদার হিসাবে স্বীকৃত হন। তিনি একজন প্রজাবৎসল, শিক্ষানুরাগী এবং সাহিত্য-সংস্কৃতিমনা জমিদার ছিলেন। ১৮৭৪ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সময় তিনি জমিদারী খাজনা আদায় বন্ধ রাখেন এবং খাদ্য ও পানীয় জলের ব্যবস্থাকরণসহ কোষাগার থেকে প্রচুর অর্থ দুঃসহ মানুষের মাঝে বিতরণ করেন। তিনি ব্রিটিশ সরকার কর্তৃক ‘রাজা বাহাদুর’ উপাধি লাভ করেন। তিনি নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষায় খুব বেশি অগ্রসর হতে না পারলেও এ অঞ্চলে শিক্ষা বিস্তারে যথেষ্ট অবদান রেখেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় ১৩১২ বঙ্গাব্দের ১১ বৈশাখ গড়ে উঠে ‘রঙ্গপুর সাহিত্য পরিষদ’। তিনি এর প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য ছিলেন। ১৯০৯ সালের ১ এপ্রিল তিনি পরলোক গমন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone