শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র অভিযানে ৬লক্ষ ৬৪হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ, ফেয়ারডিল সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট জব্দ ‎দেববাড়ী পূজা মন্দিরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শুভ সূচনা অনুষ্ঠিত শ্রী শ্রী রাধা গোবিন্দ দূর্গা মন্ডপ পরিদর্শন করেন ১৫ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক “ল” ইয়ার’স স্পোর্টিং ক্লাব-এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে- প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসআরবি-১৩ এর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দসহ ২জনকে গ্রেফতার ৫দিন ব্যাপী শারদীয় দূর্গোৎসবের ধুম লেগেছে ধর্মীয় সম্প্রীতির বিরল দৃষ্টান্ত একই দাগের জমিতে মসজিদ ও মন্দির দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে বিজিবি রংপুর সেক্টর কমান্ডার কালীবাড়ী মন্দির পরিদর্শন
নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে “নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৪ জুন) সকাল ১০টায় লালমনিরহাট টিটিসির সম্মেলন কক্ষে লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী দেলোয়ার উদ্দিন আহমেদ-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এতে বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, প্রবাসী কল্যাণ ব্যাংক লালমনিরহাটের ব্যবস্থাপক মোঃ মাহফুজার রহমান। এ সময় লালমনিরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সিনিয়র ইন্সট্রাক্টর শ্রী যজ্ঞেশ্বর বর্মণসহ সকল ইন্সট্রাক্ট, কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সেমিনারে কারিগরি শিক্ষার উপর জোর দেন বক্তারা। তারা বলেন, দেশের প্রতিটি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে। অর্থনৈতিক ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এসব কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের পর বিদেশে যাওয়ার পরামর্শ দেন বক্তারা।

 

উল্লেখ্য যে, প্রতিটি উপজেলায় ১হাজার করে দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শ্রমিকদের বিদেশে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone