শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২২খ্রিঃ শুভ উদ্বোধন

অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২২খ্রিঃ শুভ উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/২০২২খ্রিঃ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১৮ মে) সকালে লালমনিরহাট সদর উপজেলা এলএসডি’র আয়োজনে এ ধান ও চাল সংগ্রহ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

 

ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক ও লালমনিরহাট জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি মোঃ আবু জাফর। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র মোঃ রেজাউল করিম স্বপন, লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম, লালমনিরহাট জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহিরুল হক, লালমনিরহাট এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান, লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, পরিচালক আলহাজ্ব মোঃ খোরশেদ আহমেদ দুলাল, আলহাজ্ব মোঃ সেকেন্দার আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার প্রকাশক মোঃ রমজান আলীসহ কৃষকগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, অভ্যন্তরীণ বোরো ধান ১৫৮১.০০০মেঃ টন ও বোরো চাল ৪২১৬.০০০মেঃ টন ক্রয় করা হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone