শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
১৫ বিজিবি’র চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় কাপড় ও জিরা জব্দ সবজি ও বীজ উৎপাদনে নেট হাউজ সিপিবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইরানে হামলার প্রতিবাদে লাল পতাকা মিছিল অনুষ্ঠিত সোনালী অতীত ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ১৫ বিজিবি’র চোরাচালান ও মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় জিরা এবং মাদকদ্রব্য জব্দ ১৫ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মাদকদ্রব্য এবং প্রসাধনী মালামাল জব্দ প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল র‌্যাব-১৩ এর মাদক বিরোধী অভিযানে ৫৭.১কেজি গাঁজা জব্দসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ ইরি-বোরো ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক
লাশকাটা ঘরটির বেহাল দশা

লাশকাটা ঘরটির বেহাল দশা

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট সদর হাসপাতাল থেকে প্রায় ২কিলোমিটার দূরে ফায়ার সার্ভিস রোডে (আবাসিক) এলাকায় অবস্থিত লালমনিরহাট জেলার একমাত্র লাশকাটা ঘর (মর্গ) টি। প্রায় ৪৭বছরের পুরোনো এই ঘর (মর্গ) টি সংস্কারের অভাবে অবকাঠামোগত দিক থেকে একেইবারেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ঘরটির যেন বেহাল দশা। মূল সড়ক থেকে মর্গে যাওয়ার কাঁচারাস্তাটি অপ্রশস্ত, খানাখন্দে ভরা। লাশবাহি এ্যাম্বুলেন্স তো দূরের কথা ভ্যান পর্যন্ত যায় না এই নরবরে রাস্তা দিয়ে।

 

স্থানীয়রা জানায়, কোন মরদেহ ময়না তদন্তের জন্য নেয়া হলে লাশের স্বজন অথবা যে বাহনে নিয়ে আসা হয় তার চালককে দিয়ে কাঁধে করে মর্গ পর্যন্ত নেয়া হয়। অনেক সময় ওয়ারিশ না থাকলে মূল সড়ক থেকে লাশের পা ধরে টেনে নিয়ে যাওয়া হয় মর্গ পর্যন্ত।

 

লালমনিরহাট সদর হাসপাতালের বিভিন্ন চিকৎসকদের দিয়ে চক্রাকারে লাশের ময়না তদন্ত করা হয়। তবে বেশিরভাগ চিকিৎসকরাই ময়না তদন্ত করতে অনিহা প্রকাশ করেন। ময়না তদন্তের রিপোর্টের জন্য দীর্ঘসুত্রিতা, ভুল রিপোর্ট, আবার নানান প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিড়ম্বনায় পড়তে হয় পুলিশ ও ভূক্তভোগীদের।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone