শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ইটভাটার গ্যাসের তাপে প্রায় দেড়শত বিঘার জমির ধান পুড়েছে

ইটভাটার গ্যাসের তাপে প্রায় দেড়শত বিঘার জমির ধান পুড়েছে

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের পূর্ব দৈলজোর গ্রামে ইটভাটার গ্যাসের তাপে প্রায় দেড়শত বিঘার জমির ধান পুড়ে ছাই হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

জানা গেছে, লালমনিরহাটের পূর্ব দৈলজোর ওয়ান স্টার ব্রীকস নামের একটি ইটভাটার গ্যাসের মাধ্যমে প্রায় দেড়শত বিঘার জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। ইটভাটার মালিক এন্তাজুর রহমান এসব জমির মালিককে ধানের ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দিয়েও না দেয়ার কারণে বিক্ষোভে ফেটে পড়েছে ওই এলাকার কৃষকগণ।

 

পূর্ব দৈলজোর গ্রামের মোঃ শফিকুল ইসলাম বলেন, আমি ফসলি জমি চাষ করে আমার পরিবারের জীবিকা নিশ্চিত করি। ভাটার গ্যাসের কারণে বহু জমির ধান নষ্ট হয়ে গেছে। যে গ্যাসটি সাত দিনে ছাড়ার কথা সেই গ্যাস এরা একদিনেই ছাড়ার কারণে সব জমির ধান পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এর বিচার চাই।

 

একই গ্রামের মোহাম্মদ মিয়া বলেন, আমার সাত দোন জমি আছে সব ভাটার গ্যাস ছাড়ার কারণে পুড়ে ছাই হয়েছে। আমরা ভাটার মালিক এন্তা ও হাব্বুরের বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone