শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সম্মিলিত ভাবে কাজ করলে দ্রুত সফলতা অর্জন সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বিএনপি ধারাবাহিকভাবে ভূমিকা পালন করে আসছে—মন্ত্রী আসাদুল হাবিব দুলু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত শিক্ষার উন্নত পরিবেশ ও মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করলো গ্রামবাসী জেলা পর্যায়ে হাতের লেখা প্রতিযোগিতায় ক-গ্রুপে শিবরাম আদর্শ পাবলিক স্কুল প্রথম স্থান অর্জন ট্রাক-অটোরিকশা সংঘর্ষে এক শিশু নিহত, আহত-৪ ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত জামায়াতে ইসলামী কুলাঘাট কার্যালয় ও তা’লিমুল কুরআন সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত ড্রামট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত-১, আহত-৩
একটি কাঁচা রাস্তার জন্য কয়েক হাজার মানুষের ভোগান্তি

একটি কাঁচা রাস্তার জন্য কয়েক হাজার মানুষের ভোগান্তি

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: এ রকম দৃশ্য দেখলেই মনে হবে ধানের চারা রোপনের জন্য কৃষি জমি তৈরি করে অপেক্ষায় আছেন কৃষক। কখন শ্রমিকরা ধানের চারা রোপন করবেন। আসলেই কিন্তু তা নয়। এই সব চির চেনা দৃশ্য লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বনগ্রামের (আনন্দ বাজার-বনগ্রাম এলাকায়) চলাচলের জন্য প্রধান কাঁচা রাস্তা এটি। আর প্রতিনিয়ত ঘটছে নানা রকম দূর্ঘটনা। যেন দেখার আছে, শুধু ব্যবস্থা নেওয়ার কেউ নেই! লালমনিরহাট সদর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ২নং কুলাঘাট ইউনিয়নের কাঁচা রাস্তা এটি। এই ইউনিয়নটি উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে দারুন ভাবে; লালমনিরহাট জেলা শহর ঘেষে চলা এই ইউনিয়নটির গ্রামীণ রাস্তাগুলো অবহেলিত ও চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে দিনের পর দিন। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাগুলো যেন মানুষের জন্য মরণ ফাঁদ তৈরি হয়ে যায়। বিশেষ করে আনন্দ বাজার, বনগ্রাম, ইটাপোতা, খারুয়া, বুমকা, কর্ণপুর এলাকার মানুষের শহরে যোগাযোগ করার প্রধান এই রাস্তাটি পাকা করনের জন্য কর্তৃপক্ষের কাছে জোরদাবী করে আসছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone