শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
চাচাতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

চাচাতো ভাইকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচায় ২সন্তানের জননী এক গৃহবধূকে স্বামী আদিকুল ইসলাম (৩৫) তার চাচাতো ভাইকে দিয়ে ধর্ষণ করিয়েছে। এই ঘটনায় ওই গৃহবধূকে পুলিশ উদ্ধার করে গতকাল শুক্রবার ১৯ জুন লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করিয়েছে। আজ শনিবার ২০ জুন তার মেডিকেল পরীক্ষা করা হবে। এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে গত বৃহস্পতিবার ১৮ জুন রাতে আদিতমারী থানায় মামলা দায়ের করেছে। পুলিশ লম্পট ও ধর্ষককে আটক করতে পারেনি।

 

জানা গেছে, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের রজবপাড়া (৪নং ওয়ার্ড) গ্রামের জলিল মিয়ার পুত্র সাদিকুল ইসলাম (৩৫) এর সাথে কয়েক বছর আগে ওই গৃহবধুর বিয়ে হয়। তাদের ঘরে ২টি শিশু সন্তান রয়েছে। গত ১৪ জুন রাতে স্বামী তার চাচাতো ভাই সাইফুল ইসলামকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ করায়। ধর্ষক সাইফুল ইসলাম একই গ্রামের রশিদের পুত্র। ধর্ষক ওই গৃহবধুর স্বামীর কাছে কিছু অর্থ পাওনা ছিল। স্ত্রীর সাথে রাত কাটাতে দিলে ঋণ শোধ। এই কু প্রস্তাবে সাড়া দিয়ে স্বামী দেয়ায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

 

ধর্ষিতা গৃহবধু জানান, ঘুমন্ত থাকা অবস্থায় স্বামী মুখ চেপে ধর্ষককে সহায়তা করেছে। এ ঘটনা ফাঁস করলে তাকে তালাক ও মেরে ফেলার হুমকি দেয় ধর্ষক ও তার স্বামী। ভয়-ভীতি উপেক্ষা করে ধর্ষিতা ঘটনাটি প্রতিবেশিদের জানায়। এই ঘটনা ধর্ষিতা, স্বজন ও প্রতিবেশিরা পুলিশকে জানায়নি। তবে বিস্তারিত বর্ণনা ও বিচার দাবী করে ১৮ জুন ফেসবুকে অননুমোদিত অনলাইন টিভি চ্যানেলে প্রকাশ করে। ভিডিওটি মুহুর্তে নেটিজেনদের কাছে ভাইরাল হয়ে যায়। ঘটনাটি সম্পর্কে আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ও এসপি আবিদা সুলতানা জানাতে পারে। পরে ধর্ষিতা বাদী হয়ে ধর্ষক ও তার স্বামীর বিরুদ্ধে আদিতমারী থানায় ধর্ষণ এবং নারী শিশু নির্যাতন ও দমন আইনে মামলা দায়ের করে।

 

আদিতমারী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ভিকটিমকে মেডিকেল পরীক্ষা করাতে বৃহস্পতিবার রাতেই লালমনিরহাট সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

 

তিনি আরও জানান, ভিকটিম, স্বজন ও প্রতিবেশি কেউ বিষয়টি সম্পর্কে থানা পুলিশকে অবগত করেনি। অথচ কোন বিশেষ উদ্দেশ্যে কুরুচিপূর্ণ ভাবে ফেসবুকে ভিডিও প্রচার করেছে। কারণ সেখানে গৃহবধুর ছবি ও পরিচয় প্রকাশ করা হয়েছে। সেটাও আইসিটি আইনে অপরাধ। ভিকটিম ও স্বজনরা মর্যাদাহানির মামলা করতে পারে। এদিকে পুলিশ ঘটনাটা সম্পর্কে জেনেই গৃহবধুকে উদ্ধার করে থানায় মামলা নিয়েছে। আসামীদের গ্রেফতারের পুলিশ ও পুলিশের গোয়েন্দারা মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone