শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

নির্মাণ শ্রমিকদের পাওনা টাকার দাবিতে- মানববন্ধন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে আলী ফ্রুটস এন্ড ভেজিটেবলস কোল্ড ষ্টোরেজ-এর নির্মাণ শ্রমিকদের পাওনা টাকার দাবিতে- মানববন্ধন ও সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শ্রমিক।
সোমবার (২৮ মার্চ) দুপুরে ইয়ার আলী-এর নির্মানাধীন উক্ত কোল্ড ষ্টোরেজের গেট চত্ত্বরে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কে এক ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন নির্মাণ শ্রমিকরা। এ সময় উক্ত সড়কে যানজট সৃষ্টি হলে কালীগঞ্জ পুলিশ এসে সমঝোতার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সর্দার আল আমিন বলেন, শুরু থেকে শ্রমিকরা ওই কোল্ড ষ্টোরেজ নির্মাণের কাজ করে আসছে। কিন্তু আজকাল করে দীর্ঘদিন ধরে মজুরী দিচ্ছে না স্বত্ত্বাধিকারী ইয়ার আলী। ফলে বিক্ষুব্ধ শ্রমিকরা বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন।
আলী ফ্রুটস এন্ড ভেজিটেবলস কোল্ড ষ্টোরেজ-এর স্বত্ত্বাধিকারী ইয়ার আলী বলেন, যে পরিমান কাজ হয়েছে সেই অনুযায়ী শ্রমিকদের মজুরী পরিশোধ করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক তুহিন বলেন, ইতিপূর্বেও এই কোল্ড ষ্টোরেজের শ্রমিকদের মজুরী নিয়ে সমস্যা হয়েছিল। পুলিশের হস্তক্ষেপে তখন সমাধান করা হয়েছিল। সেই সমস্যা আবারও দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone