শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত উপজেলা পর্যায়ে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত র‍্যাবের অভিযানে ফেনসিডিল সমজাতীয় মাদকসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য, জিরা, চিনি, প্যান্ট পিছ ও বিভিন্ন প্রসাধনী সামগ্রী জব্দ কৃষ্ণচূড়া ফুলে ফুলে লাল হয়েছে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-‎দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত বুড়িমারী আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশন নতুন কমিটি গঠন র‍্যাবের অভিযানে এস্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ১১বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার

জেএমবির সদস্যকে ১৪ বৎসর সশ্রম কারাদন্ড

আলোর মনি রিপোর্ট: জঙ্গি কর্মকান্ডে জড়িত থাকার দায়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি)র সদস্যকে ১৪ (চৌদ্দ) বৎসর সশ্রম কারাদন্ড এবং ১,০০০/- (এক হাজার) টাকা অর্থ দন্ড যাহা অনাদায়ে আরও ৬ (ছয়) মাসের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

 

বুধবার (২৩ মার্চ) সকালে লালমনিরহাট সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ রায় দেন। একই মামলায় অপর ব্যক্তিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

 

দন্ডপ্রাপ্ত জেএমবির সদস্য হলেন- মোঃ তালিম প্রধান। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জে। খালাস পাওয়া ব্যক্তি হলেন- মোঃ আবদুস সবুর। রায় ঘোষণার সময় ২জনেই আদালতে উপস্থিত ছিলেন।

 

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে পাটগ্রাম বাজারে তালিম কম্পিউটার পয়েন্ট নামে একটি দোকানে জেএমবি’র কয়েক সদস্য বৈঠক করছিলেন। খবর পেয়ে রংপুরের র‌্যাব-১৩-এর এসআই শরিফুল ইসলাম কোম্পানী কমান্ডার রবিউল ইসলামের নেতৃত্বে সেখানে অভিযান চালান। তাদের উপস্থিতি টের পেয়ে দোকান থেকে চার থেকে পাঁচজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় মোঃ তালিম প্রধানকে আটক করা হয়। দোকানে তল্লাশি চালিয়ে জঙ্গিসংক্রান্ত ১৮টি বই-পুস্তক, ১১০টি লিফলেট, কম্পিউটার যন্ত্রাংশ সিপিইউ ও ২টি সচল মুঠোফোন জব্দ করা হয়।

 

এ ঘটনায় এসআই শরিফুল ইসলাম বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর রাত সোয়া ৮টায় পাটগ্রাম থানায় সংশ্লিষ্ট আইনের বিভিন্ন ধারায় মামলা করেন। সেই মামলায় মোঃ তালিম প্রধানকে গ্রেফতার দেখানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা ২০১৯ সালের ৩০ জুন লালমনিরহাটের সংশ্লিষ্ট আদালতে আসামী মোঃ তালিম প্রধান ও মোঃ আবদুস সবুরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। আদালত মামলার রাষ্ট্রপক্ষের ১৮জন সাক্ষীকে আদালতে হাজির করেন। আসামীপক্ষ থেকে তাদের জেরা করা হয়েছে। আদালত মোঃ তালিম প্রধান ও মোঃ আবদুস সবুরের উপস্থিতিতে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর অভিযোগ গঠন করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone