শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হলুদ রঙ্গে ফুটেছে সোনালু ফুল মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজা এবং ইস্কাফ সিরাপ জব্দ মুগ্ধতা ছড়াচ্ছে জারুল ফুল লটকন ধরেছে থোকায় থোকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত ‎আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদক মামলায় সারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবীরের ৫বছর কারাদণ্ড বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত নায়েক সুবেদার আব্দুস সামাদ জেহাদী-এঁর ইন্তেকাল স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব

বিএসএফের গুলিতে ১জন নিহত, ১জন আহত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে রেজাউল করিম নামক ১জন বাংলাদেশী নিহত হয়েছে। এ সময় বাবু নামক ১জন যুবক আহত হয়েছে মর্মে খবর পাওয়া গেছে।

 

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতের দিক পাটগ্রাম উপজেলা জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনাটি ঘটেছে। নিহত রেজাউল করিম উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি গ্রামের মনসুর আলীর পুত্র।

 

জানা যায়, বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতের দিকে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯জন বাংলাদেশী গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালিয়েছে। উক্ত গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয়েছে এবং বাবু নামক ব্যক্তি আহত হয়ছে। বাকি ৭জন পালিয়ে যায়। বিএসএফ আহত বাবুকে আটক করেছে ও রেজাউল করিমের লাশ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্তজুড়ে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) এ নিয়ে কোন কথা বলতে রাজি নয়। পরে বিষয়টি জানানো হবে বলে বিজিবি’র পক্ষ থেকে জানায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone