শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত তেজপাতার বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে এস্কাফ এবং ফেয়ারডিল জব্দসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিজিবি ক্যাম্পে ঢুকে ড্রেজার ছিনতাইয়ের চেষ্টা ও হুমকি, ৪ বিএনপি নেতাসহ আটক-৬ হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
করোনায় জনসমাগম করে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দের মানববন্ধন : চলছে ব্যাপক সমালোচনার ঝড়

করোনায় জনসমাগম করে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দের মানববন্ধন : চলছে ব্যাপক সমালোচনার ঝড়

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: করোনাকালে নিয়মনীতির তোয়াক্কা না করে দীর্ঘক্ষণ শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীদের রাস্তায় দাঁড় করিয়ে জনসমাগম করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দ নামক একটি সংগঠন। এ ঘটনায় লালমনিরহাট জুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড়।

 

আজ বৃহস্পতিবার ১৮ জুন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বড়বাড়ি-লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মিশন মোড়ে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দের ব্যানারে প্রায় ২শতজন শ্রমিক ও কর্মচারী এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। এতে দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যের উপর কর বাড়ানোর প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় শ্রমিক ও কর্মচারীরা জনসমাগম করে অনেকেই অস্বস্তি বোধ করেন।

 

জানা গেছে, শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কোম্পানিগুলোর সাথে সম্পৃক্ত লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা এবং এ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়ে মানববন্ধনের আয়োজন করে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দ নামক একটি সংগঠন। আজ বৃহস্পতিবার ১৮ জুন সকালে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে করোনায় জনসমাগম করে সবাই এসে দাঁড় হয়। একে একে শ্রমিক ও কর্মচারীদের দাঁড় করিয়ে দেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি সবুজ আলী, সাধারণ সম্পাদক মিজান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমান। পরে জনসমাগম করে মানববন্ধন কর্মসূচি শুরু হলে সেখানে শ্রমিক ও কর্মচারীবৃন্দ অস্বস্তি বোধ করেন।

 

এ সময় কয়েকজন শ্রমিক ও কর্মচারীরা সাংবাদিকদের বলেন, করোনা ভাইরাসের কারণে সরকার নির্দেশনা দিয়েছেন বাড়িতে থাকার। কিন্তু মানবন্ধনের জন্য আমাদের বাজারে আসতে হয়েছে। মানবন্ধনে অংশগ্রহণ করে অস্বস্তির মধ্যে পড়েছি। কিন্তু আমাদের কোন উপায় নেই। তাই কারোনাকালে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি সবুজ আলী, সাধারণ সম্পাদক মিজান, সহসাধারণ সম্পাদক আমিনুর রহমানের ডাকে এই মানববন্ধনে অংশগ্রহণ করা হয়। এই করোনার মধ্যে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে খারাপ লেগেছে।

 

এদিকে কারোনাকালে শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট-বিড়ি কারখানায় কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দ নামক সংগঠনের এমন কান্ডজ্ঞানহীন উদ্যোগে লালমনিরহাট জেলা জুড়ে চলছে ব্যাপক সমালোচনার ঝড়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone