শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান
মৎস্য অভায়শ্রমে অবৈধভাবে মাছ ধরার দায়ে ৩জেলে আটক

মৎস্য অভায়শ্রমে অবৈধভাবে মাছ ধরার দায়ে ৩জেলে আটক

আলোর মনি রিপোর্ট: রোববার (১৩ মার্চ) বিকাল ৪টায় লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ভালোবাসার ব্রীজের দক্ষিণ পাশের একটি মৎস্য অভায়শ্রম থেকে ১২জন জেলে অবৈধভাবে মাছ ধরার সময় পুলিশী সহযোগিতায় ৩জনকে মাছ, জাঁল ও নৌকাসহ আটক করেন লালমনিরহাট সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাসমত আলী। অন্য জেলেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা হাসমত আলী সাংবাদিকদের বলেন, মৎস্য অভায়শ্রমের আশেপাশের ২০০গজের মধ্যে মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, মৎস্য অভায়শ্রমে সরকারিভাবে মাছের পোনা চাষ করা এবং মাছের বংশবৃদ্ধিকরনে নিরাপদ স্থান হিসেবে তৈরী করা হয়ছে।

 

তিনি আরও বলেন, মাছ ধরার কাজে ব্যবহার করা নৌকা, জাল এবং আনুমানিক ২০কেজি মাছসহ ৩জন জেলেকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে নৌকাটি ঘটনাস্থলে রেখে জাঁল ও আটককৃতদেরকে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার বরাবর সোর্পদ করা হয়।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাসুম বলেন, আটককৃত সকলের অর্থদন্ড করা হয় পরে মুচলেকার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং জব্দ করা জাঁলটি আগুনে পোড়ানো হয় ও মাছগুলো কুলাঘাট এতিমখানায় তিনি নিজেই গিয়ে দিয়ে আসেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone