শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
দর্জিবাড়ির শপিংমলের ৪৩তম শাখার শুভ উদ্বোধন

দর্জিবাড়ির শপিংমলের ৪৩তম শাখার শুভ উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটে দর্জিবাড়ির শপিংমলের ৪৩তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

 

বুধবার (২ মার্চ) বিকেলে লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড়ে দেশের স্বনামধন্য ও রুচিশীল পোশাকের ৪৩তম বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।

 

দেশের পোশাক শিল্পে ব্যাপক অবদান রাখা এই প্রতিষ্ঠানের লালমনিরহাট শাখার শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। এ সময় লালমনিরহাট পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, প্রতিষ্ঠানটির সেলস ডিভিশনের জিএম শাহিজাহান সিরাজ সুমন লালমনিরহাট শাখা ব্যবস্থাপক সিহাব হোসেন জয়সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

দর্জি বাড়ির সেলস ডিভিশনের জিএম শাহিজাহান সিরাজ সুমন বলেন, আউটলেটটিতে ৬জন বিক্রয় প্রতিনিধি সরকারী বিধি মোতাবেক সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্রাহকদের সেবা দেবে।

 

আধুনিক ও রুচিসম্মত পোশাকের নিশ্চয়তা দিচ্ছে দর্জিবাড়ি তাই ক্রেতা সাধারণকে এসে তাদের পছন্দের পোশাক ক্রয় করবার জন্য আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone