শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এস্কাফসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ ১জন আটক সেতু নির্মাণসহ নানামুখী অবকাঠামোগত উন্নয়ন কাজ হাতে নেওয়া হয়েছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া, বৃক্ষরোপণ ও চিকিৎসাসেবা প্রদান

পুনাকের সেই হাতী অচেতন করার পর এখন নিয়ন্ত্রণে

আলোর মনি রিপোর্ট: পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর আয়োজনে প্রিন্স ইভেন্ট ম্যানেজমেন্ট রংপুরের সার্বিক ব্যবস্থাপনায় পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় দি লায়ন সার্কাসের হাতীটিকে গত ২৪ঘণ্টা পর ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

 

মঙ্গলবার (১ মার্চ) দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. তপন কুমার দে-এঁর নেতৃত্বে ৩সদস্যের একটি টিম এসে হাতীটিকে অচেতন করেছে।

 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় পায়ের শিকল ছিঁড়ে বেড়িয়ে এসে লালমনিরহাট জেলা শহরের সাহেব পাড়ায় তাণ্ডব শুরু করেছিল হাতীটি। মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হয়ে লালমনিরহাট সদর উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। এতে দীর্ঘ চেষ্টার পর তারাও ব্যর্থ হয়েছে।

 

স্থানীয় সূত্র জানা যায়, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) লালমনিরহাট এর আয়োজনে পুনাক হস্ত কুটির শিল্প পণ্য মেলায় আনা হাতীটি হঠাৎ করে পায়ের শিকল ছিঁড়ে বেড়িয়ে পড়েন লালমনিরহাট জেলা শহরে। এ সময় বেশ কয়েকটি দোকান পাট ভাংচুর চালায়। পরে মাহুতসহ দি লায়ন সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে গেলে আরও উত্তেজিত হয়ে রাস্তার গাছপালাসহ মানুষের ওপর আক্রমণ করেছিল।

 

এতে বেশ কয়েকজন আহত হয়। পরে দি লায়ন সার্কাস দলের সদস্যরা ব্যর্থ হয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে লালমনিরহাট জেলা শহরের সাহেব পাড়ায় তাণ্ডব শুরু করে একটি বিলে নেমে পড়ে হাতীটি। ঐ পুকুর থেকে উদ্ধার করার চেষ্টা করলেও হাতীটিকে উদ্ধার করতে সক্ষম হননি বন বিভাগের কর্মকর্তারা।

 

মঙ্গলবার (১ মার্চ) সকালে ঢাকায় খবর দেয়া হলে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. তপন কুমার দে-এঁর নেতৃত্বে একটি টিম লালমনিরহাটে সকাল ১১টায় আসেন। এ সময় একটি বাঁশ বাগানে নিয়ে হাতীটিকে ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করা হয়েছে।

 

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সার্জন ড. তপন কুমার দে সাংবাদিকদের বলেন, দুপুরে হাতীটিকে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করা হয়েছে। ট্রাঙ্কুলাইজার গান দিয়ে অচেতন করার ঔষধ প্রয়োগের পর হাতীটি দৌড়ে বাঁশ বাগানে আশ্রয় নিয়েছে। বর্তমানে হাতী অচেতন আছে। হাতীটি প্রায় এক সপ্তাহ অচেতন থাকবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone