শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রসালো লিচু এখন লাল রঙে রাঙাচ্ছে প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল বিপুল পরিমাণ আমেরিকান ডলারসহ যুবক গ্রেপ্তার কৃতি সন্তান বেরোবির ৭তম ভিসি হিসেবে নিয়োগ পেলেন ঢাবির প্রফেসর ড. আনিসুর রহমান আমেরিকার সাথে দেশবিরোধী অসম চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত মরহুম আমিনুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে আহতের পর যুবকের মৃত্যু সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে গৃহীত কর্মপরিকল্পনা অবহিতকরণে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠিত বৈচিত্র্যকৃত জুট প্রোডাক্টস উৎপাদন ও কোয়ালিটি কন্ট্রোল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্য

করোনা উপসর্গ নিয়ে নিরাপত্তা প্রহরীর মৃত্য

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নজরুল ইসলাম গফর (৫১) নামক এক ব্যক্তি মৃতু বরণ করেছেন। মৃত নজরুল ইসলাম গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরীর নিরাপত্তা প্রহরী ছিলেন।

 

আজ বুধবার ১৭জুন দুপুরে মৃত ব্যক্তি ও তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টিম। পরিবারের সদস্যদের রিপোর্ট না আসা পর্যন্ত কোয়ারেন্টিনে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাজিত হোসেন খাঁন এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এর আগে ভোরে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের আমিনগঞ্জের দক্ষিণ ঘনেশাম এলাকায় শ্বাসকষ্ট জ্বর, সর্দি, কাশি নিয়ে নিজ বাড়িতে মারা যান।

 

স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি গত ৯ জুন অসুস্থতা নিয়ে ঢাকার গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসেন। এ অবস্থায়, স্থানীয় চিকিৎসকদের পরামর্শ নিয়ে বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকেন তিনি। হঠাৎ করে মঙ্গলবার রাতের দিকে নজরুল ইসলাম গফুর শ্বাসকষ্ট অনুভব করেন। পরে ভোরে তিনি মারা যান।

 

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, দাফন কাজের জন্য গঠিত কমিটি ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসেনসহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আজকের মধ্যেই ওই ব্যক্তির দাফন সম্পন্ন করা হবে।

 

সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে জেলাবাসীর প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone