শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধানের বিদায় ও বরণ অনুষ্ঠিত ধবলগুড়ি সীমান্তে ঘাস কাটাকে কেন্দ্র করে বাংলাদেশী ও ভারতীদের মধ্যে উত্তেজনা ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ২৪হাজার ৪শত টাকার ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ জব্দ স্ট্রিট লাইটের উদ্বোধন অনুষ্ঠিত শুধু শিক্ষিত হলেই হবে না, নিজেদের দক্ষ ও কর্মমুখী হিসেবে গড়ে তুলতে হবে-দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ২নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব বহুল আলোচিত হত্যার মামলার তদন্তে প্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত
শীতে জুবুথুবু লালমনিরহাটের নিম্ন আয়ের মানুষ

শীতে জুবুথুবু লালমনিরহাটের নিম্ন আয়ের মানুষ

আলোর মনি রিপোর্ট: কনকনে হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতে জবুথবু লালমনিরহাটের নিম্ন আয়ের মানুষ। মেঘাচ্ছন্ন আকাশ আর ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে গোটা লালমনিরহাট। সেই সাথে হিমেল হাওয়া বইতে থাকে। শীতের কারণে গোটা লালমনিরহাট জেলার নিম্ন আয়ের মানুষ গরম কাপড়ের অভাবে কাহিল হয়ে পড়েছে। তীব্র শীতের কারণে সন্ধ্যার পর থেকেই রাস্তায় লোক চলাচল কমে যায়।

লালমনিরহাটে বিকাল থেকে কনকনে হিমেল বাতাস বইতে শুরু করে। রাতে গুড়ি গুড়ি বৃষ্টির মত ঝড়ে পড়ে কুয়াশা। ফলে শীতের তীব্রতা মারাত্মকভাবে বেড়ে যায়। সন্ধ্যার পর থেকেই জবুথবু হয়ে পড়ে লালমনিরহাটের মানুষ। লালমনিরহাট জেলার চরাঞ্চলগুলোর মানুষ ও গবাদি পশুর অবস্থা শোচনীয়। এই শীতে লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা, পাটগ্রাম উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রিত এবং চরাঞ্চলের মানুষ দুর্ভোগের কবলে পড়ে। শীতে সাধারণ মানুষ বিশেষ করে শিশু এবং বয়স্করা কষ্ট পাচ্ছে বেশি।

 

এদিকে লালমনিরহাট জেলার গ্রামীণ জনপদ এবং তিস্তা, ধরলা, রত্নাই নদী তীরবর্তী এলাকার দুঃস্থ পরিবারগুলো গরম কাপড়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone