শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ওমিক্রন ঠেকাতে লালমনিরহাট জেলাকে রেড জোন ঘোষণা; বন্ধ হয়নি মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা

ওমিক্রন ঠেকাতে লালমনিরহাট জেলাকে রেড জোন ঘোষণা; বন্ধ হয়নি মাসব্যাপী পুনাক শিল্প পণ্য মেলা

আলোর মনি রিপোর্ট: করোনার ওমিক্রন ভ্যারিয়েশন সংক্রমণ রোধে লালমনিরহাট জেলাকে সর্বোচ্চ ঝুঁকিতে থাকায় রেড জোন ঘোষণা করেছে সরকার। সকল ক্ষেত্রে স্বাস্থ্য বিধিমানতে লালমনিরহাট জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে পত্র দিয়ে সর্তক করা হয়েছে। সরকার বিধিনিষেধ আরোপ করলেও লালমনিরহাটে এখনও বন্ধ হয়নি পুনাক শিল্প পণ্য মেলা।

 

লালমনিরহাট জেলা পুলিশ স্বাস্থ্যবিধি না মেনে (পুলিশ নারী কল্যাণ সংস্থা)র পুনাক শিল্প পণ্য মেলার মাস ব্যাপী জমকালো আয়োজন করেছে। মেলায় জনসমাগম বাড়াতে চলছে গভীর রাত পর্যন্ত সার্কাস, মৃত্যুকূপসহ নানা ধরনের খেলা। পুরো জানুয়ারি মাস জুড়ে চলবে এ মেলা।

 

মেলা ঘুরে দেখা গেছে, স্বাস্থ্য বিধির কোন বালাই নেই। অন্যদিকে করোনা সংক্রমণরোধে লোক দেখাতে লালমনিরহাট জেলা শহরের মিশন মোড়ে ঘটাকরে মাক্স বিতরণ করতে দেখা গেছে পুলিশের। বিষয়টিকে লালমনিরহাট জেলার সচেতন সাধারণ জনগণ পুলিশের করোনা নিয়ে তামাশা হিসেবে দেখছে। দিন দিন করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে গাণিতিক হারে বেড়েইে চলছে। ইতিমধ্যে সরকার স্কুল, কলেজ ও বন্ধ ঘোষণা করেছে। এছাড়া নানাধরণের সামাজিক, রাজনৈতিক, বিবাহসহ জনসমাগম হতে পারে এমন অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। এদিকে পুনাক শিল্প পণ্য মেলার পাশাপাশি সকল বিধি নিষেধকে উপেক্ষা করে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুরেও চলছে সার্কাস ও নৃত্য।

 

এ বিষয়ে কোন উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কথা বলতে চায়নি।

 

লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় সাংবাদিকদের জানান, লালমনিরহাট সীমান্ত জেলা। যেহেতু পশ্চিমবঙ্গে ওমিক্রন সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। তাই ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে লালমনিরহাটকে রেড জোন ঘোষণা করা হয়েছে। ওমিক্রন ঠেকাতে সরকারি নিদের্শনা কঠোরভাবে পালনে স্বাস্থ্য বিভাগ অন্যান্য বিভাগের সহযোগিতা চাইবে। আমরা সুপারিশ করি বাস্তবায়ন করে জেলা প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone