শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা সাহায্যের চেক বিতরণ

শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা সাহায্যের চেক বিতরণ

আলোর মনি রিপোর্ট: বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির উদ্যোগে ২০২১ সনের শিক্ষাবৃত্তি, এককালীন অনুদান ও জরুরী চিকিৎসা সাহায্যের চেক বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ মিলনায়তনে অনুদানের চেক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোঃ আবু জাফর। এ সময় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মনসুর আলী সরকার, সহসভাপতি হীরা লাল রায়, সাধারন সম্পাদক নির্মল কুমার বর্মন, যুগ্ম সম্পাদক ইউনুস হোসেন, কোষাধ্যক্ষ সুকুমার রায়, সদস্য নুরুল ইসলাম, গোলাম মোস্তফা, মোজাম্মেল হক, যগদীস সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সরকারি কর্মচারীদের ১২জন সন্তানকে ৬৭হাজার টাকা শিক্ষাবৃত্তি, সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ২৪জন সদস্যকে এককালীন ৭২হাজার টাকা এবং ১৬জন সদস্যকে জরুরী চিকিৎসার জন্য ৯৫হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone