শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিশিষ্ট আইনজীবী অ্যাড. হুমায়ুন কবির মিঠুল-এঁর ইন্তেকাল বাল্যবিবাহ ও কিশোরী গর্ভধারণ প্রতিরোধে স্কুল বিতর্ক প্রতিযোগিতা ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ২লক্ষ ৮০হাজার ৫শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ ও অটোরিকশাসহ গাঁজা জব্দ দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হারিয়ে যাচ্ছে প্রকৃতি থেকে অপরূপ কাশফুল নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখা হবে-মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি ‎শিক্ষার মানোন্নয়নে রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে এক বছরে দৃশ্যমান উন্নতি সম্ভব-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে ৭লক্ষ ৬০হাজার টাকার ভারতীয় স্বর্ণকাতান শাড়ী জব্দ ১শত ৫পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি মমি গ্রেফতার বিস্তীর্ণ মাঠ জুড়ে রোপা-আমন ক্ষেত সবুজের সমারোহ নতুন ধানের শিষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন

১৪৪ ধারা জারী হলেও দুশ্চিন্তায় রোকেয়া বেগম

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের পাঠানটারি গ্রামের রোকেয়া বেগমের জমির উপর ১৪৪ ধারা জারী হলেও দুশ্চিন্তায় রোকেয়া বেগম। কখন যেন বাকি ঘরটুকুও ভেঙে নিয়ে যায় প্রতিপক্ষরা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর বেলা ১১টার সময় রোকেয়া বেগমের আধাপাকা দোকান ভাঙচুর করে সাফিউল ইসলাম (২৫) গং।

 

উল্লেখিত, তফসিল বর্ণিত জমি দলিল মূলে দীর্ঘদিন থেকে ভোগ দখল করে আসছে রোকেয়া বেগম। বিবাদীরা অন্যায় ভাবে তার নামীয় জমির উপর রাস্তা দাবী করে। মানবিক কারণে আমি ৬ ফুট প্রস্থের একটি রাস্তা দিয়েছি কিন্তু বিবাদীরা ১২ ফুট প্রস্থের একটি রাস্তা চায়। উক্ত বিষয় নিয়ে বিবাদীপক্ষের সহিত দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে সামিউল ইসলাম গং হাতে লাঠিসোটা নিয়ে আমার জমিতে প্রবেশ করে আমার আধাপাকা দোকান ঘর ভাঙচুর করে এক লক্ষ টাকা ক্ষতি সাধন করে। আমার স্বামী সহ বাধা দিতে গেলে বিবাদীরা আমার স্বামীকে খুন জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। বিবাদীরা প্রভাবশালী হওয়ায় আমাকে বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে আসছে।

 

রোকেয়া বেগম সাংবাদিকদের বলেন, কোর্টে মামলা করার পর উক্ত জমিতে ১৪৪ ধারা জারী হয়। ১৪৪ ধারা জারী হওয়ায় বিবাদীরা আমার উপর আরো ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন লোক মারফতে বলে বাকিটুকুও ভেঙে ফেলে দিবো তোর যা করার করিস।

 

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম বলেন, উক্ত জমিতে ১৪৪ ধারা জারী হয়েছে। আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone