শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ আলোকিত লালমনিরহাটের আয়োজনে যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি করেছে-লালমনিরহাটে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি
ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতীবান্ধা উপজেলায় ২০বিদ্রোহীকে আ’লীগ থেকে বহিস্কার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাতীবান্ধা উপজেলায় ২০বিদ্রোহীকে আ’লীগ থেকে বহিস্কার

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় চতুর্থ ধাপে ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী ও দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় ২০জনকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার সহ-দপ্তর সম্পাদক মিলন সরকার। এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

অব্যাহতি প্রাপ্তরা হলেন- ভেলাগুড়ী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগ হাতীবান্ধা উপজেলা শাখার উপদেষ্টা মহির উদ্দিন, ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী ইবনে ওহাব আলম মাহমুদ, ভেলাগুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ তালুকদার, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী।

 

ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বতন্ত্র প্রার্থী জাহিদ হোসেন, ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী ফজলার রহমান খোকন, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী আনজুমান আরা।

 

বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সজল হোসেন, বড়খাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য মেহেদী হাসান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহেদুল ইসলাম সজিব।

 

অব্যাহতি পাওয়াদের তালিকায় আরও রয়েছেন- সানিয়াজান ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এনায়েত উল্লাহ।

 

সিঙ্গিমারী ইউনিয়নে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন, সিঙ্গিমারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী শাহ মমিনুল ইসলাম।

 

গড্ডিমারী ইউনিয়নে উপজেলা যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী সামছুল হুদা।

 

ডাউয়াবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী দেলওয়ার রহমান, হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও স্বতন্ত্র প্রার্থী রেজ্জাকুল ইসলাম কায়েদ।

 

গোতামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী মোনাব্বেরুল হক।

 

নওদাবাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অশ্বিনী কুমার বসুনিয়া, নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী রতন চক্রবর্তী।

 

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান জানান, বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র ৪৭ ধারা মোতাবেক দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ও সরাসরি নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পদে থাকা ২০জন নেতাকর্মীকে বহিস্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone