শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গৃহবধূ গণধর্ষণ মামলার ১জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। নিহত হওয়া যুবকের পরিচয় পাওয়া যায় নি এখনো।

 

১৮ ডিসেম্বর (শনিবার) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার চৈতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, লালমনিরহাট থেকে ছেরে আসা লোকাল ট্রেনটি বুড়িমারী দিকে যাচ্ছিল। পরে উপজেলার দক্ষিণ গড্ডিমারী চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে এক যুবক ট্রেনে কাটা পড়ে।

 

স্থানীয় হাসানুর রহমান (৪০) বলেন, অজ্ঞাত ওই মৃতদেহ কয়েক টুকরা হয়ে ছিন্নভিন্ন হয়ে যায় ট্রেনে। ঘটনাস্থলে তার ছিন্নভিন্ন লাশ পড়ে রয়েছে।

 

একই এলাকার হাবিব (২৩) জানান, ওই যুবক সকাল থেকে রেললাইনে বসে ছিল। ট্রেন আসামাত্র সে আত্মহত্যা করেছে।

 

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহারুল ইসলাম জানান, ওই যুবকের মরদেহটি উদ্ধারের চেষ্ট চলছে।

 

তিনি আরও জানান, অজ্ঞাত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone