শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
চেম্বারের পরিচালনা পর্ষদ নির্বাচনে সভাপতি পদপ্রার্থী মোঃ মোকছেদুর রহমানের গণসংযোগ মোবাইল কোর্টের অভিযানে ৫টি মামলায় জরিমানা ও কারাদণ্ড প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন কালেক্টরেট কলেজিয়েট স্কুল ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালী ও পরিচ্ছন্নতা অভিযান এবং জলাতঙ্ক ভ্যাক্সিন বিতরণ অনুষ্ঠিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু পুকুরের পানিতে ডুবে শিশুর অকাল মৃত্যুতে জেলা প্রশাসনের গভীর শোক সীমান্ত দিয়ে ৩৪জন নাগরিককে বিএসএফের ঠেলে পাঠানোর চেষ্টা; বিজিবি-বিএসএফ মুখোমুখি চরম উত্তেজনা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর ৫বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার
প্রাণনাশের হুমকি থানায় জিডি ও পুলিশ সুপারের নিকট অভিযোগ

প্রাণনাশের হুমকি থানায় জিডি ও পুলিশ সুপারের নিকট অভিযোগ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাটের মাদকসেবীদের বিরুদ্ধে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন আসামীরা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি দায়ের পূর্বক পুলিশ সুপার বরাবর অভিযোগ করেন ভোক্তভোগী অবসরপ্রাপ্ত সৈনিক ও ব্যবসায়ী আসাদুজ্জামান রোকন (৩৫)।

 

অভিযোগের বিবরণে জানা যায়, সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের হাড়ীভাঙ্গা রোডস্থ আর, কে ট্রেডার্সের মালিক অবসরপ্রাপ্ত সৈনিক ও ব্যবসায়ী আসাদুজ্জামান রোকন দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু তার ব্যবসা প্রতিষ্টানের পিছনে ওই এলাকার মানিক হোসেন পুত্র মিলন হোসেন (১৯) ও মনছুর আলীর পুত্র সুমন (৩০) সাঙ্গপাঙ্গদের নিয়ে দীর্ঘদিন যাবত ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের সামনে দোকানের পিছনে মাদক সেবন করে আসছে। গত ১৩/১১/২০২১ইং তারিখে বিকাল আর, কে ট্রেডার্সের পিছনে তারা মাদক সেবন করেন। এতে আর, কে ট্রেডার্সের মালিক বাঁধা দেয়ায় দোকানের সামনে এসে তারা অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি প্রদর্শন করে। এতে আর, কে ট্রেডার্সের মালিক অবসরপ্রাপ্ত সৈনিক ও ব্যবসায়ী আসাদুজ্জামান রোকন প্রতিবাদ করলে তারা তার উপর ধারালো ছুরি এবং লাঠি সোটা দিয়ে মার ডাং শুরু করে। এক পর্যায়ে ছুরির আঘাতে রোকনের ডান হাত কেটে রক্তাক্ত জখম হয় এবং ১টি আঙ্গুলে ৩টি সেলাই দেয়া হয়। তাছাড়াও তার মাথা এবং পায়ে গুরুতর থেতলানো জখম হয়। ওই সময় ভয়ে দৌড়ে দোকানের ভিতরে ঢুকে ব্যবসায়ী রোকন ছোট ভাই ও পুলিশকে ফোন দিলে ছোট ভাই ও পুলিশের সহযোগীতায় মাদকসেবীদের কবল থেকে উদ্ধার করেন। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবনকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে আঘাত করা ছুরি পুলিশ উদ্ধার করেন। এ বিষয়ে গত ১৩/১১/২০২১ইং তারিখ লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করি । যাহার পরিপ্রেক্ষিতে সদর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রাথমিক ভাবে সত্যতা পেয়ে মামলাটি রের্কডে নথিভুক্ত করেন। যার নং জি আর-৬০৯/২১ (লালঃ)। উক্ত মামলা দায়ের ঘটনার সূত্রপাতে মাদকসেবী আসামীরা ক্ষিপ্ত হয়ে উঠেন। বিভিন্ন সময় হুমকি ধামকি ও হত্যা করার হুমকি প্রদর্শন করেন। তাছাড়াও মিলন, মানিক, সুমন ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের অবস্থিত হোসেন ব্রাদার্স তেলের পাম্পের সামনে রাস্তার উপরে আমাকে পথরোধ করে সন্ত্রাসী কায়দায় হুমকি প্রদর্শন করেন। এমনকি মেরে রক্তাক্ত লাশ বানিয়ে ছাড়ব এবং তোর ব্যবসা প্রতিষ্ঠানে মাদকদ্রব্য রেখে পুলিশকে ধরাইয়া দিবো বলে হুমকি দেন। এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা সদর থানার মামলার এস.আই সাদ্দাম হোসেনকে অবগত করলে তিনি বিষয়টিতে অনীহা প্রকাশ করে। অবশেষে ভুক্তভোগীরা গত ৩০/১১/২১ইং তারিখে ওইসব আসামীদের বিরুদ্ধে সদর থানায় জিডি দায়ের করেন। যার নং- ১৪১৪। বাদী জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি দায়ের পূর্বক পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন ভোক্তভোগী বাদী অবসরপ্রাপ্ত সৈনিক ও ব্যবসায়ী আসাদুজ্জামান রোকন।

 

অবসরপ্রাপ্ত সৈনিক এবং ব্যবসায়ী আসাদুজ্জামান রোকন সাংবাদিকদের বলেন, বিবাদীপক্ষ এমন সুচতুর ও প্রভাবশালী হওয়ার গত ০১/১২/২০২১ইং তারিখে লালমনিরহাট কোর্টে আমার নামে মিথ্যা মামলাও দায়ের করেন। তাছাড়াও বিবাদীদের হুমকি ধামকি ও মামলায় আমি বর্তমান দিশেহারা। মাদকসেবীদের বিরুদ্ধে আমি প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি আইনের মাধ্যমে সুবিচার প্রার্থনা করছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone