শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট নেশা জাতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল জব্দ দিন দিন কৃষি পণ্য পরিবহনে ঘোড়ার গাড়ির কদর বাড়ছে আদিতমারী উপজেলা সমবায় অফিসার রিয়াজুল হক-এঁর ইন্তেকাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা প্রদান
মোরগ প্রতীক নিয়ে ২নং কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্নয়ন করতে চান- মোঃ মোশারফ হোসেন মুকুল

মোরগ প্রতীক নিয়ে ২নং কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্নয়ন করতে চান- মোঃ মোশারফ হোসেন মুকুল

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সৎ, যোগ্য, নির্ভিক, নিঃস্বার্থ, সমাজ সেবক ও সাবেক সদস্য মোঃ মোশারফ হোসেন মুকুল মোরগ প্রতীক নিয়ে ২নং কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্নয়ন করতে চান।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি গ্রামে মোঃ মোশারফ হোসেন মুকুল-এঁর বাসভবনে এ প্রতিনিধির একান্ত স্বাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যদি রবিবার (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হই। তাহলে সত্যতা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করবো। এলাকার যোগাযোগের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভাটসহ বিভিন্ন উন্নয়ন করবো। ২নং কুলাঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন নিষ্ঠার সহিত কাজ করে যাবো। আমাকে মোরগ প্রতীকে আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ২নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন। এ ওয়ার্ডের সবচেয়ে বেশী সমস্যা দারিদ্রতা, বেকারত্ব ও নদী ভাঙ্গণসহ আরও অনেক। জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি (মোরগ প্রতীক) নিয়ে সদস্য নির্বাচিত হয়ে, সমস্ত সরকারী সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিবো এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিবো। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, রাস্তা-ঘাট অর্থাৎ অবকাঠমোগত উন্নয়ন করবো। দারিদ্রতা ও দুর্নীতি মুক্ত করবো ২নং ওয়ার্ডকে। ইত্যোমধ্যে প্রচার-প্রচারণা শেষ করেছি। জনগণ আমাকে মোরগ মার্কায় ভোট দিলে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone