শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ

৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

লালমনিরহাটে ৬বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সাবের আলী হ্যাবলা নামে এক মধ্য বয়সী ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী ও সরকার দলীয় হওয়ায় ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাওয়া তো দূরের কথা, উল্টো মিথ্যা মামলার ভয়ে দিনাতিপাত করছে।

‎অভিযোগের দীর্ঘ সময় পার হলেও পুলিশ এখনও অভিযুক্তকে গ্রেফতার করেনি বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।
‎​
‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩ জুলাই ২০২৬ তারিখে বিকেলে বিস্কুট ও টাকার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগী শিশুটিকে অভিযুক্ত সাবের আলী হ্যাবলা তার নিজ বসতঘরের ভেতরে নিয়ে যায়। সেখানে শিশুটির ওপর শারীরিক নির্যাতন ও ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটির চিৎকারে অভিযুক্ত ব্যক্তি তাকে মেরে ফেলার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
‎​
‎ভুক্তভোগী শিশুর বাবা বলেন, আমি দিনমজুর, দিন আনি দিন খাই। অভিযুক্ত প্রভাবশালী ও সরকার দলীয় হওয়ায় থানা পুলিশ আসামী ধরছে না। অভিযোগ দায়েরের বেশ কিছুদিন পার হলেও এখনো পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। তিনি আরও জানান, ন্যায়বিচারের দাবিতে অভিযোগ জানানোয় অভিযুক্তরা এখন তার পরিবারের বিরুদ্ধে গরু চুরির মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।
‎​
‎একটি শিশু ধর্ষণচেষ্টার মতো স্পর্শকাতর ঘটনায় অভিযোগ পাওয়ার পরও পুলিশের এই নিষ্ক্রিয়তা স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবারটি এখন প্রভাবশালী মহলের ভয়ে ও মিথ্যা মামলার চাপে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

‎​এলাকাবাসীর পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন, একটি ৬ বছরের অবুঝ শিশুর ওপর এমন পাশবিক চেষ্টার পরও আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে, এটি মেনে নেওয়া যায় না। অবিলম্বে আসামিকে গ্রেপ্তার করা না হলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব। স্থানীয়রা আরও অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় আসামী বুক ফুলিয়ে এলাকায় অপরাধ করে বেড়াচ্ছে।
‎​
‎এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। আইন সবার জন্য সমান। আসামিকে গ্রেফতারের জন্য আমাদের পুলিশের বিশেষ টিম কাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে এবং আসামির অবস্থানের তথ্য পেলে দ্রুততম সময়ের মধ্যে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ধরনের প্রভাবশালীর তোয়াক্কা করে না।

‎​তবে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ঘটনার এতোদিন পরও গ্রেপ্তারের দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

‎অবিলম্বে অভিযুক্ত সাবের আলী হ্যাবলাকে গ্রেফতার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone