শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
গ্রাম বাংলায় কৃষকরা ক্ষেতের ফসল রক্ষায় কাকতাড়ুয়া মরহুমা হাবিবা খাতুন এঁর ১৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পিঠা উৎসব ২০২৬ অনুষ্ঠিত যুবদলের উদ্যোগে সাঁকো নির্মাণ; ১৪হাজার মানুষের দুর্ভোগ লাঘব শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে মধু সুদন রায়ের প্রচারণা শুরু কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে মামলায় র‌্যাবের যৌথ অভিযানে ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতার ‎লালমনিরহাট জেলার ৩টি সংসদীয় আসনের ২২জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন লালতীর বীজ কোম্পানীর গাজর চাষে কৃষকেরা ক্ষতিগ্রস্ত তিস্তা নদী জুড়ে এখন ধু ধু বালু চর এ কে এম শামছুল হক ও মানসিকা’কে সম্মাননা প্রদান অনুষ্ঠিত
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপির ভাইকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিস্কার

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব নুরুজ্জামান আহমেদ এমপির ভাইকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিস্কার

আলোর মনি রিপোর্ট: দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্ত্রীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী করায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি ও কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহাবুজ্জামান আহমেদকে বহিস্কার করা হয়েছে। একই সাথে আরও ৭জন দলীয় নেতাকে বহিস্কার করেছে বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখা।

 

বুধবার (২৪ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। এর আগে মঙ্গলবার (২৩ নভেম্বর) রাতে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

 

বহিস্কৃত বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মাহাবুজ্জামান আহমেদ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপির ছোট ভাই ও কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারমযান। মাহাবুজ্জামানের স্ত্রী কালীগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি সাজেদা বেগম ওই উপজেলার তুষভান্ডার ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। কয়েক দিন আগে সাজেদা বেগমকেও বহিস্কার করা হয়েছে।

 

এছাড়াও ওই উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সদস্য ও মদাতী ইউনিয়নের মোটর সাইকেলে প্রার্থী জাহাঙ্গীর আলম বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আলী প্রামাণিক, চলবলার ৫নং ওযার্ড সভাপতি খবির উদ্দিন, গোড়ল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক, কাকিনা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফেরাজুল ইসলামকেও বহিস্কার করা হয়েছে।

 

বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান সাংবাদিকদের জানান, দলের সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহাবুজ্জামান আহমেদের স্ত্রী বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করছেন। এছাড়াও বাকিরা কেউ নিজে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। কেউ আবার বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করায় তাদের দল থেকে বহিস্কার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone