শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
দীর্ঘ সময় আয়কর প্রদানকারী লালমনিরহাট জেলার মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান

দীর্ঘ সময় আয়কর প্রদানকারী লালমনিরহাট জেলার মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান

আলোর মনি রিপোর্ট: বুধবার (২৪ নভেম্বর) আর. ডি. আর. এস বেগম রোকেয়া অডিটোরিয়ামে কর অঞ্চল-রংপুরের আয়োজনে কর অঞ্চল রংপুর এর অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন ও জেলা ভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতা সম্মাননা প্রদান অনুষ্ঠান ২০২১ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন কর অঞ্চল-রংপুর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার। প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান (মোস্তফা)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুস আলীম মাহমুদ, রংপুর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মোঃ মাসুদ রানা, রংপুর কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী। স্বাগত বক্তব্য রাখেন কর অঞ্চল-রংপুর অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, দীর্ঘ সময় আয়কর প্রদানকারী মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারীগণ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য যে, সেরা করদাতা ২০২১ দীর্ঘ সময় আয়কর প্রদানকারী লালমনিরহাট জেলার মোঃ সাইফুল ইসলাম নির্বাচিত হয়েছেন। তাঁকে সম্মাননা সনদ ও ক্রেস্ট তুলেদেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone