শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
বিপৎসীমার উপরে তিস্তা নদীর পানি; নির্ঘুম রাত কাটে তিস্তাপাড়বাসীর আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় ১জনের যাবজ্জীবন কারাদণ্ড সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ-এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত একাধিক মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল পল্টন থানা থেকে গ্রেফতার তিস্তা নদীর পানি আবারও বিপদসীমার ৩সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস তিস্তা বাজারে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত ‎পরিবার পরিকল্পনা কার্যক্রম চলছে কাগজে-কলমে ঐতিহ্যবাহী মোগলহাট জিরো পয়েন্ট এখন শুধুই স্মৃতি; দর্শনার্থীদের ভিড় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সংবর্ধনা অনুষ্ঠিত ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু
সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার শেষ লগ্নে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, প্রতিমা, মন্দির ভাংচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা

সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার শেষ লগ্নে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, প্রতিমা, মন্দির ভাংচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্টঃ শনিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট পৌরসভা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার আয়োজনে সনাতন সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজার শেষ লগ্নে সাম্প্রদায়িক সহিংসতা, হত্যা, প্রতিমা, মন্দির ভাংচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়। বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মুহিন রায়, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত সেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মধুসুদন রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ বর্মণ প্রমুখ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, লালমনিরহাট সদর উপজেলা শাখা, লালমনিরহাট পৌরসভা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার রায়।
উল্লেখ্য যে, বিক্ষোভ সমাবেশটি শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি চত্ত্বরে শুরু হয়ে রেল বাজার, স্বর্ণকার পট্টি, থানা রোড, কালীবাড়ী, পুরান বাজার হয়ে একই স্থানে এসে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone