শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ
লালমনিরহাটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

লালমনিরহাটে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্টঃ ভক্তকুলকে আনন্দ-অশ্রুতে ভাসিয়ে বিদায় নিলেন দেবী দুর্গা। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। হিন্দু পঞ্জিকামতে এবার দেবী দুর্গা কৈলাসধামের শ্বশুরবাড়ি থেকে হাতির পিঠে চড়ে পিতৃগৃহে আসেন এবং বিদায় দেন পালকিতে চড়ে। সকালে বিহিতপূজা সমাপনের পর থেকেই মণ্ডপগুলোয় দেবীকে বিদায় জানানোর প্রস্তুতি শুরু হয়। শেষবারের মতো ভক্তরা দেবীর চরণে অঞ্জলি দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। লালমনিরহাটের বিভিন্ন পূজামণ্ডপে বিহিতপূজা শেষেই শুরু হয় বিজয়া শোভাযাত্রার মিছিল। বিকালে দেবীকে বিসর্জনের উদ্দেশ্যে পরিবহযোগে তিস্তা, ধরলা, রত্নাই, সানিয়াজান নদীতীরে সমবেত হন হাজার হাজার ভক্ত। এ বছর লালমনিরহাট জেলায় ৪শত ৬৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।

এদিকে শুক্রবার (১৫ অক্টোবর) বিকাল ৫টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের সুকান দিঘীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোকুন্ডা ইউনিয়ন শাখার আয়োজনে দশম প্রতিমা বিসর্জন মেলা-২০২১খ্রিঃ অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোকুন্ডা ইউনিয়ন শাখার সভাপতি জগদীশ চন্দ্র সরকার। প্রধান অতিথি ছিলেন গোকুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন। এ সময় বাংলাদেশ আওয়ামী যুবলীগ লালমনিরহাট জেলা শাখার স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সৈকত আহমেদ বাবুল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোকুন্ডা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রসাদ গুহ, শ্রীশ্রী সুকান দিঘী সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শুশিল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক অনাথ বন্ধু রায়সহ অন্যান্য ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone