শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু’র চমক! নব-নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে সাংবাদিকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠিত ফিরে দেখা: জাতীয় পরিষদ, প্রাদেশিক পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচনে যাঁরা নির্বাচিত! লালমনিরহাট-০২ আসনে পূর্ণাঙ্গ ভোট গণনার দাবিতে প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত লিচু গাছে গাছে সোনালী মুকুল যাঁরা জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হলেন! উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ ‎ভোটের সময় সবাই বলেন লালমনিরহাটের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে ব্রিজ হবে, ভোট শেষে খবর থাকে না আগামীকাল লালমনিরহাটের তিনটি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ডাঃ আবুল মহসিন প্রামানিকের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লালমনিরহাটে একটি কালভার্ট আট গ্রামের মানুষের কষ্টের কারণ

লালমনিরহাটে একটি কালভার্ট আট গ্রামের মানুষের কষ্টের কারণ

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের পশ্চিম কিসামত হারাটি, মাষ্টারপাড়া, আমিনটারী, কুমারপাড়া, ওকড়াবাড়ী পাশাপাশি গ্রাম। গ্রামের ভিতর দিয়ে চলাচলের রাস্তায় রয়েছে একটি কালভার্ট। সম্প্রতি কালভাটর্টি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে রয়েছেন ওই এলাকাসহ আট গ্রামের মানুষ।

 

কালভার্টটি ভেঙে যাওয়ায় পশ্চিম কিসামত হারাটি মাষ্টারপাড়াসহ আট গ্রামের মানুষকে কয়েক কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের চলাফেরায় কষ্ট পোহাতে হচ্ছে। কৃষিপণ্য পরিবহন নিয়ে খুব বেকায়দায় রয়েছে কৃষক।

 

পশ্চিম কিসামত হারাটি মাষ্টারপাড়া এলাকার আব্দুস ছালাম সরকার বলেন, কালভার্ট ভেঙে কয়েক মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত সংস্কারের কোন উদ্যোগ নেওয়া হয়নি। সাধারণ মানুষদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। ঘুরে যাওয়ার কারণে অতিরিক্ত গাড়ির ভাড়া গুনতে হয়েছে। বর্তমানে ভারী যানবাহন নিয়ে ওই রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। শুধুমাত্র হালকা যান চলাচল করতে পারছে। কিন্তু তাতে পুরো সমস্যা মিটছে না।

 

একই গ্রামের আব্দুর রহমান বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় কমপক্ষে ৩ থেকে ৪টি ওয়ার্ডের প্রায় ১০হাজার লোকের চলাফেরায় সমস্যা হচ্ছে। কৃষকদের চাষাবাদ ও কৃষি উপকরণ নিয়ে যেতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত কালভার্ট মেরামত করার দাবি জানান তিনি।

 

হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক বলেন, কালভার্ট ভাঙার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone