শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টসের ৮টি ইভেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বীজ ব্যবসায়ী কর্মশালা অনুষ্ঠিত ‎১৫ বিজিবি’র অভিযানে ১৩লক্ষ টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ কালীগঞ্জে প্রশাসনের নীরবতায় চলছে তিস্তা নদী থেকে অবাধে বালু উত্তোলনের মহোৎসব লালমনিরহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ১৫ বিজিবি’র বাড়তি সতর্কতা জারি এবং টহল জোরদার বৃদ্ধের ওপর বর্বরতা, গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন ত্রাণের টিন ও অনুদানের টাকা ফেরত দিলেন বিএনপির নেতাসহ স্বচ্ছল পরিবারের ৪জন মরিচ চাষ বাড়ছে র‌্যাবের অভিযানে ৯৩.৫কেজি গাঁজা জব্দসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় গাঁজাসহ ১জন আসামী আটক
বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সম্মেলন-২০২১ইং

বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সম্মেলন-২০২১ইং

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: শুক্রবার (১ অক্টোবর) বিকাল ৪টায় লালমনিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সম্মেলন-২০২১ইং অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সভাপতি মীর সলিমুজ্জামান (মাসুম)। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন। বিশেষ অতিথিবৃন্দ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহসভাপতি অ্যাড. নজরুল ইসলাম রাজু, খোরশেদ আলম দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, যুব ক্রীড়া সম্পাদক মোরশেদুর রহমান রাঙ্গু। বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রিপন, সহসভাপতি নজরুল হক পাটোয়ারি ভোলা প্রমুখ। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এনামুল হক, সহদফতর সম্পাদক গোলাম সারোয়ার বকুল, সদস্য শহিদুল ইসলাম, আতিকুর রহমান কুদ্দুসসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক বাংলাদেশ আওয়ামী লীগ ৫নং ওয়ার্ড লালমনিরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক সালাউদ্দিন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone