শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)র শুভ উদ্বোধন অনুষ্ঠিত সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় গরু আটক সিজারের পর প্রসূতির মৃত্যুর ঘটনায় সেই নিউ অতিথি ক্লিনিক এন্ড নার্সিং হোম সিলগালা ‎নিধন বন্ধ থাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়েই চলছে ১৫ বিজিবি’র অভিযানে ৩০হাজার ৫০টাকার ভারতীয় গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ ধর্ম অবমাননার অভিযোগে যুবক গ্রেফতার একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ১৫ বিজিবি’র অভিযানে ১লক্ষ ৫৮হাজার ৮শত টাকার ভারতীয় ইস্কাপ সিরাপ এবং গাঁজাসহ মোটর সাইকেল জব্দ সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু
রংপুর-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণে বাজেটে বরাদ্দ

রংপুর-বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীতকরণে বাজেটে বরাদ্দ

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: আগামী অর্থবছরে ঢাকা-সিলেট, রংপুর-বুড়িমারী, সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণের কাজ এবং মংলা চ্যানেল ও ব্রহ্মপুত্র নদীর উপর কেওয়াটখালী সেতু নির্মাণ কাজ শুরু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।

 

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসপি এ কথা জানান।

 

গতকাল বৃহস্পতিবার ১১ জুন বিকাল সোয়া ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপির সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির উপস্থিতিতে বাজেট বক্তব্য শুরু করেন অর্থমন্ত্রী।

 

প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি বলেন, ২০২০-২১ অর্থবছরে ঢাকা-সিলেট মহাসড়ক উভয়পাশে সার্ভিস লেনসহ চার লেনে উন্নীতকরণ, রংপুর-বুড়িমারী জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, মোংলা চ্যানেলের উপর সেতু নির্মাণ, ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদীর ওপর কেওয়াটখালী সেতু নির্মাণ এবং সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ কার্যক্রম শুরু করা হবে।

 

রাজধানীর যানজট নিরসনে চলমান প্রকল্পের পাশাপাশি আগামী অর্থবছরে নতুন প্রকল্পের কাজ শুরু হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য পরিকল্পিত ও সমন্বিত আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে রিভাইজড স্ট্র্যাটিজিক ট্র্যান্সপোর্ট প্ল্যান (২০১৫-৩৫) বাস্তবায়ন চলমান রয়েছে।

 

এর আওতায় উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বাংলাদেশের প্রথম মেট্রোরেল নেটওয়ার্ক (এমআরটি লাইন-৬) এবং হযরত শাহজালাল বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত র‌্যাপিড ট্রানজিট বা বিআরটি-৩ নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। আরও দুটো মেট্রোরেল নেটওয়ার্ক (এমআরটি লাইন– ১ ও ৫) বাস্তবায়নের লক্ষ্যে মূল নির্মাণকাজ আগামী অর্থবছরে শুরু হবে।

 

এছাড়া অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেট বক্তব্যে যোগাযোগ অবকাঠামো খাতে চলমান মেগা প্রজেক্টগুলোর কথা তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone