শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কৃতজ্ঞতা প্রকাশ তিস্তা ও ধরলা নদীর পানি বৃদ্ধি, স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, তিস্তা ব্যারাজের সব গেট উন্মুক্ত প্রকল্পের সূচনা এবং বাহ্যিক অংশীজনদের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত লালমনিরহাট-০২ আসনের জাতীয় সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ মেরামতে ১৬লক্ষ টাকা ব্যয় কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি গঠণ বাঁশ শিল্পীরা অন্য পেশায় ঝুঁকছেন ‎শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে-এমপি রোকন উদ্দিন বাবুল ‎আলোকিত লালমনিরহাট গড়ার লক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত কোদালখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব গঠিত ব্যবস্থাপনা কমিটি গঠন অনুষ্ঠিত গো-খাদ্যের তীব্র সংকট
প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের সক্ষমতাবৃদ্ধির লক্ষে ২দিন ব্যাপী প্রশিক্ষণ

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের সক্ষমতাবৃদ্ধির লক্ষে ২দিন ব্যাপী প্রশিক্ষণ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নে পড়শী প্রশিক্ষণ কেন্দ্রে পড়শী’র আয়োজনে ২দিন ব্যাপী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানের সক্ষমতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন পড়শীর নির্বাহী পরিচালক এম ছাইদুল হক। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী। প্রশিক্ষক ছিলেন গাইবান্ধার এন ডি ডি বিষয়ক কর্মকর্তা ইদ্রিছ আলী।

 

এদিকে শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় ২দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক। বক্তব্য রাখেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ফরমান আলী, সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মাসুদ রানা রাশেদ, নির্বাহী সম্পাদক হেলাল হোসেন কবির, এনডিডি বিষয়ক কর্মকর্তা ইদ্রিছ আলী, প্রশিক্ষণার্থী জাহিদুল আলম ফিরোজ, আইয়ুব আলী মন্ডল, জেসমিন আক্তার, বিশেশ্বর রায়, রুমি আক্তার, আসাদুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে লালমনিরহাট সদর উপজেলা, পাটগ্রাম উপজেলা, কুড়িগ্রাম সদর উপজেলা ও গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলার ১শত ২০জন প্রশিক্ষণার্থীদেরকে সনদ দেওয়া হয়।

 

উল্লেখ যে, বিভিন্ন প্রশিক্ষণার্থীরা সংগীত পরিবেশন ও কবিতা আবৃত্তি করেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone