শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত শিশু-কিশোরদের অংশগ্রহণে ব্যতিক্রমী বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হবে ভারতীয় নাগরিক প্রবীরের লাশ দীর্ঘ ৫বছর ধরে কঙ্কাল হয়ে পড়ে রয়েছে হিমঘরে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩জন আসামীসহ ভারতীয় মাদকদ্রব্য জব্দ আমেরিকার সাথে সম্পাদিত অসম গোলামীর চুক্তি বাতিলের দাবিতে- বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত সজনে ডাটার বাম্পার ফলন হঠাৎ অসুস্থ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসার জনক ডাঃ স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
নির্যাতিত কিশোরের অসুস্থ্য মায়ের পাশে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক

নির্যাতিত কিশোরের অসুস্থ্য মায়ের পাশে লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক

আলোর মনি ডটকম ডেস্ক রিপোর্ট: অসুস্থ্য মায়ের চিকিৎসার খরচ যোগাতে চুরি করতে গিয়ে অমানবিক নির্যাতনের শিকার লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজার এলাকার সরকারি আবাসনের কিশোর মমিনুল ইসলামের পরিবারকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দিয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সিরাজুল হক।

 

গণমাধ্যমে প্রচারিত সংবাদ দেখে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি সিরাজুল হক।

 

আজ বৃহস্পতিবার ১১ জুন বিকালে লালমনিরহাট সদর উপজেলার চাঁদনী বাজার এলাকার সরকারি আবাসনে মমিনুল ইসলামের অসুস্থ্য মায়ের হাতে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী তুলে দিয়ে মমিনুল ইসলামের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। পাশাপাশি পৈশাচিক নির্যাতনের তীব্র নিন্দা জানান।

 

উল্লেখ্য যে, অসুস্থ্য মায়ের চিকিৎসার খরচ যোগাতে গত মঙ্গলবার লালমনিরহাট জেলা শহরের মিশন মোড় এলাকায় ২লিটার সয়াবিন তেল চুরি করতে গিয়ে প্রভাবশালী ব্যবসায়ী আশরাফ আলী লালসহ কয়েকজনের হাতে অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন কিশোর মমিনুল ইসলাম। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। এ ঘটনায় লালমনিরহাট সদর থানা একটি মামলা হলে পুলিশ ৪জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone