শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
অতিক্রম লালমনিরহাটের মতবিনিময় সভা ও কমিটি গঠন

অতিক্রম লালমনিরহাটের মতবিনিময় সভা ও কমিটি গঠন

Exif_JPEG_420

আলোর মনি রিপোর্ট: শুক্রবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় লালমনিরহাট জেলা শহরের সূর্যমুখী ক্যাফেতে অতিক্রম লালমনিরহাটের আয়োজনে অতিক্রম লালমনিরহাটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক হেলাল হোসেন কবির। প্রধান অতিথি ছিলেন বায়ান্নর ভাষা সৈনিক জহির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন মুহিন রায়, দীপক রায়, সাফিউল ইসলাম প্রধান, রফিকুল ইসলাম, ওয়াসীম উদ্দিন বসুনিয়া, হীরা চন্দ্র রায়, ভবসিন্ধু রায় নয়ন, বকুল চন্দ্র রায়, রিপন চন্দ্র রায়, আব্দুল্লাহ চৌধুরী, ইয়াছিন আরাফাত রিপন, জাকির হোসেন, ফারুক আহমেদ সূর্য, আব্দুল লতিফ, সোহাগ, মোকছেদুর রহমান, জনি খান, আবদুর রব সুজন প্রমুখ। এ সময় অতিক্রম লালমনিরহাটের নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সঞ্চালক মাসুদ রানা রাশেদ।

 

পরে অতিক্রম লালমনিরহাটের আহবায়ক হেলাল হোসেন কবির, যুগ্ম আহবায়ক মুহিন রায় ও মাসুদ রানা রাশেদকে নির্বাচিত করে কমিটি গঠন করা হয়।

 

উল্লেখ্য যে, লালমনিরহাট উন্নয়নে সামাজিক সংগঠন অতিক্রমের ১২দফা দাবির বাস্তবায়ন চাই…। দাবিগুলো হলো- প্রস্তাবিত স্থান মহেন্দ্রনগরে অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়ন করতে হবে; পরিবেশ বান্ধব তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই; মোগলহাট স্থলবন্দর চালু করতে হবে; লালমনিরহাট থেকে অভ্যন্তরিন বিমান যাতায়াত চালু কর; লালমনিরহাটে মেডিকেল কলেজ স্থাপন করতে হবে; তিস্তা নদীর উপর ব্রডগেজ রেলসেতু তৈরি; লালমনিরহাটে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট চাই; বুড়িমারী-ঢাকা তিনবিঘা করিডোর এক্সপ্রেস চালু কর; যুব উন্নয়ন ও টিটিসির শিক্ষার্থীদের সরকারিভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে; আইসিটি পার্ক দ্রুত বাস্তবায়ন চাই; ধরলা নদীর দুই ধারে স্থায়ী নদী শাসন করতে হবে; লালমনিরহাটে কৃষকদের জন্য সরকারি বাজার চালু করার দাবি জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone