শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
হাত বদলে বাড়ে সবজির দাম; বঞ্চিত হন চাষিরা স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন ও ২লক্ষ টাকা জরিমানা ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারী কৃষক দলের নেতৃত্বে সিআরএসএ মডেল জোরদারকরণের লক্ষ্যে সোলার পাম্প বিতরণ অনুষ্ঠিত সারের দাবিতে জাতীয় মহাসড়ক অবরোধ, ডিলার ও মাঠকর্মী অবরুদ্ধ, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক সংগীত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শিক্ষার মান বাড়াতে শিক্ষকদের সঠিক দায়িত্ব পালন ও স্কুলে সিসি ক্যামেরা নিশ্চিত করতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু ১৫ বিজিবি’র অভিযানে ২লক্ষ ৬৯হাজার ৫শত টাকার ভারতীয় গাঁজাসহ ইজিবাইক আটক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত যুবদল নেতা এম এ হালিম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ

আলোর মনি রিপোর্ট: লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরিয়া গ্রামে ঘটে যাওয়া অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে লালমনিরহাট জেলা পরিষদ।

 

বুধবার (৮ সেপ্টেম্বর) লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারকে ৫বান্ডেল ঢেউটিন তুলে দেন। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার কার্যকরী সদস্য এরশাদ হোসেন জাহাঙ্গীর, বাংলাদেশ আওয়ামী লীগ পঞ্চগ্রাম ইউনিয়ন শাখার সভাপতি আজিজার রহমান মন্ডল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক বসুনিয়া, দেউতিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরা লাল ঈশোরসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পরিদর্শনকালে লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান ৮০হাজার টাকার চেক বরাদ্দ প্রদান করেন।

 

পরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের স্কুল পড়ুয়া ছেলে-মেয়েদের হাতে বইপত্র তুলেদেন।

 

উল্লেখ্য যে, সোমবার (৬ সেপ্টেম্বর) লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শিপুল রায় ঈশোর, কৃষ্ণ চন্দ্র রায় ঈশোর ও সন্তোষ রায় ঈশোরের গোয়াল ঘরে কয়েল থেকে আগুণের সূত্রপাত ঘটে। এ সময় বাড়ীর লোকজনের আত্মচিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুণ নেবানোর চেষ্টা করেন। এতে ৩টি পরিবারের বাড়ির ৫টি ঘর, গরু, ছাগল, ধান, পাট, কাপড়-চোপড় পুড়ে ছাই হয়ে যায়।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone