শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
লালমনিরহাট-২ আসনে দ্বন্দ্ব নয়, শান্তি চাই মূল্যায়ন সভা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত মৎস্যজীবীদের নিয়ে কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা জব্দ সংসদ সদস্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেল শাক-সবজিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা কৃষকদের অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত লাশ উঠানে ফেলে পালালো স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ‎নারী শিক্ষায় গুরুত্ব দিতে হবে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি শিক্ষার মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হচ্ছে-মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সার্জারী ওয়ার্ডে রোগী নয় মোটর সাইকেল চালিয়ে যান ওয়ার্ড বয়

সার্জারী ওয়ার্ডে রোগী নয় মোটর সাইকেল চালিয়ে যান ওয়ার্ড বয়

হেলাল হোসেন কবির: দিন দিন করুন অবস্থা দেখা দিচ্ছে লালমনিরহাট সদর হাসপাতালে। কর্তৃপক্ষের যেন কোন ভাবেই ঘুম ভাঙ্গছেনা। হাসপাতাল জুরে অবহেলার ছাপ। নেই কোন শৃঙ্খলা। তাই দিন দিন সৃষ্টি হচ্ছে নতুন নতুন ঘটনা।

 

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত ৮ঘটিকার দিকে চোখে পড়ে ভিন্ন এক চিত্র। লালমনিরহাট সদর হাসপাতালের রোগী চলাচলের সিঁড়িতে দেখা গেল খুব আরাম করে একজন মোটর সাইকেল চালিয়ে উপরে উঠছেন। হাসপাতাল জুরে বিকট শব্দটি। হঠাৎ শব্দ শুনে রোগীরা ও রোগীর সাথে থাকা লোকজন কিছুটা আতঙ্কিত হয়। সেই মোটর সাইকেলের পিছু নিয়ে দেখা গেল ৩তলার সার্জারী ওয়ার্ডের বাথরুমের সামনে গিয়ে থেমে যায় চালক আর মোটর সাইকেলটি সেখানে রাখলেন।

 

এবার সেই চালকের সাথে কথা বলে জানা যায়, তিনি অস্থায়ী ভাবে ওয়ার্ড বয়ের চাকুরি করছেন হাসপাতালে। তার নাম শাহজাহান আলী, বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সাগর পার এলাকার ইন্দ্রিস আলী’র ছেলে। এক প্রশ্নের জবাবে শাহজাহান বলেন, হাসপাতালের নিচের গ্যারেজে বা অন্যস্থানে মোটর সাইকেল রাখলে কে বা কারা মোটর সাইকেলের পাম ছেড়ে দেয়। সেই মোটর সাইকেল নিরাপদ ভাবে রাখতে প্রতিনিয়ত ৩তলায় রাখেন।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone