শিরোনাম :
সাপ্তাহিক আলোর মনি পত্রিকার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। # সারাবিশ্বের সর্বশেষ সংবাদ পড়তে আমাদের সঙ্গেই থাকুন। -ধন্যবাদ।
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে অভিযানে মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি ৬বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা ভারতীয় নেশা জাতীয় ফেন্সিডিল ও ফেয়ারডিল এবং ইস্কাফ সিরাপ জব্দ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ‎লালমনিরহাট জেলায় দেশী মাছের বড় আকাল ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট এবং ইস্কাপ সিরাপসহ মোটর সাইকেল জব্দ তিস্তা আন্দোলন সফল হয়েছে; এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে যাবে-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন সামাজিক বিপ্লব ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক অপরাধমুক্ত সমাজ গঠনে কঠোর হুঁশিয়ারি-মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন-পুরাতন হাজীদের পরিচিতি ও দোয়া অনুষ্ঠিত ভারতীয় গাঁজা এবং নেশা জাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ
আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র নিজস্ব কার্যালয় উদ্বোধন

আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র নিজস্ব কার্যালয় উদ্বোধন

আলোর মনি রিপোর্ট: আজ শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলার নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হবে।

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)র প্রতিষ্ঠার পর এই প্রথমবারের মতো লালমনিরহাটে নিজস্ব কার্যালয় পেতে যাচ্ছে। সব ধরনের সুযোগ সুবিধা সম্পন্ন লালমনিরহাট জেলা শহরের হাড়ীভাঙ্গাস্থ কার্যালয় হবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলার স্থায়ী ঠিকানা।

 

আজ শনিবার (২৮ আগস্ট) সকাল ১০টা ৩০মিনিটে ফিতা কাটার মধ্য দিয়ে নতুন কার্যালয়ে দলীয় কার্যক্রমের উদ্বোধন করবেন ‘৬০-এর দশকের প্রথিতযশা ছাত্র নেতা, বৃহত্তর রংপুর অঞ্চলের বর্ষীয়ান বামপন্থি রাজনীতিবিদ জননেতা কমরেড শাহাদাত হোসেন। এ সময় সিপিবি কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য কমরেড মিহির ঘোষ, কমরেড শাহীন রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম অপু বলেন, আজকে সারাদিন ছাত্র কমরেডগণ পার্টি অফিস সাজানোর কাজে ব্যস্ত ছিলেন। যা অনেক প্রতিক্ষার পর আগামীকাল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) লালমনিরহাট জেলা কার্যালয়টি উদ্বোধন হতে যাচ্ছে। এ পর্যন্ত যারা সহযোগিতা করছেন এবং পরামর্শ দিয়েছেন, তাদেরকে জেলা কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন




এই ওয়েবসাইটের কোনো লেখা ও ছবি অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Design & Developed by Freelancer Zone